কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত একটি আলিশান রাজ প্রাসাদে তল্লাশি অভিযান পরিচালনা করে ইয়াবা, নগদ টাকা ও বিভিন্ন প্রকার দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করেছে।উক্ত অভিযান চলাকালীন সময়ে উক্ত রাজ প্রাসাদের মালিক শীর্ষ মাদক সম্রাট জুবাইর কৌশলে পালিয়ে গেলেও ঐ আলিশান প্রাসাদের ‘রানী’ কারবারির সহধর্মিণীসহ দুই জনকে আটক করতে সক্ষম হয়।এরপর বাড়িতে তল্লাশি চালিয়ে হট বক্সের ভিতরে লুকিয়ে রাখা ১৯ হাজার ২০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১০ লাখ ৩০ হাজার টাকা, বেশ কয়েকটি দেশীয় তৈরি ধারালো অস্ত্র, উন্নত মানের ওয়াকিটকি ও মাদক বহনে ব্যবহৃত বিভিন্ন প্রকার সরঞ্জাম উদ্ধার করা হয়।ধৃতরা হচ্ছে, সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত রাজ প্রাসাদের মালিক চিহ্নিত কারবারি জুবাইরের স্ত্রী ফাইজা আক্তার (১৯) ও তার অন্যতম সহযোগী টেকনাফ সদর মৌলভী পাড়া বাসিন্দা আবুল কালামের পুত্র আইয়ুব আলী (৩৭)।অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে দীর্ঘ দিন ধরে শীর্ষ মাদক কারবারি জুবাইর তার বিলাসবহুল এই রাজ প্রাসাদের ভিতরে মাদক মওজুদ ও মাদক বেচাকেনা করে আসছে। পাশাপাশি সে নিজেকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষা করার জন্য উন্নত মানের ওয়াকিটকিসহ নানান রকম ডিভাইস ব্যবহার করে থাকে।সেই তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে তার বাড়ির চারদিক ঘেরাও করার পর উক্ত বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি হট বক্সের ভিতরে লুকিয়ে রাখা ইয়াবার চালান, মাদক বিক্রির নগদ টাকা ও মাদক বহনে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার হয়।এসময় মাদক বেচাকেনায় প্রমাণিত হওয়ায় জুবাইরের স্ত্রী ফাইজা আক্তার ও আইয়ুব নামে তার এক সহযোগীকে আটক করতেও সক্ষম হয়।তিনি আরও বলেন, কৌশলে পালিয়ে যাওয়া শীর্ষ মাদক কারবারি জুবাইরসহ তার সিন্ডিকেটে থাকা কারবারিদের ধরতে বিজিবির চলমান এই অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে।আটক ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য ধৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।এদিকে স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে আরো জানা যায়, অভিযান চলাকালীন সময়ে ঐ রাজ প্রাসাদের মালিক শীর্ষ কারবারি জুবাইর ও তার সহযোগী জাবেদ ও ইব্রাহিম নামে আপন দুই ভাগীনা বাড়িতে ছিল। তারা তিন জন বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এই সিন্ডিকেটের সদস্যদের বেশ কয়েকটি বাইক, প্রাইভেট কার, ট্রাক রয়েছে। তারা এই সমস্ত যানবাহনের মাধ্যমে মাদক পাচার করে থাকে বলেও জানান তারা।নাম প্রকাশে অনিচ্ছুক সাবরাং ইউনিয়নের সুশীল সমাজের ব্যক্তিরা বলেন, শীর্ষ মাদক কারবারি জুবাইর, জাবেদ, ইব্রাহিমকে আইনের আওতায় নিয়ে আসলে উক্ত এলাকায় মাদক পাচারের ভয়াবহতা অনেকটাই কমে যাবে বলে ধারণা করছেন তারা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় পাইকারি বাজারে অভিযান, বাংলাদেশিসহ গ্রেফতার ৬ প্রবাসী
মালয়েশিয়ায় পাইকারি বাজারে অভিযান, বাংলাদেশিসহ গ্রেফতার ৬ প্রবাসী

কুয়ালালামপুরের পাইকারি বাজারে অভিযান পরিচালনা করে পাঁচ বাংলাদেশি ও এক মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। পাইকারি বাজারের গলিতে অবৈধভাবে Read more

রোহিঙ্গাদের সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান
রোহিঙ্গাদের সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য জাপান সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে।সোমবার (২৮ এপ্রিল) ঢাকার Read more

নির্বাচনকে সামনে রেখে বেড়েছে ইসির বরাদ্দ
নির্বাচনকে সামনে রেখে বেড়েছে ইসির বরাদ্দ

চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা জানিয়েছিল অন্তর্বর্তী সরকার। যদিও এখন পর্যন্ত নির্বাচনের কোনো চূড়ান্ত দিনক্ষণ Read more

জার্মান গাড়ি নির্মাতাদের ড্রোন তৈরি সুযোগ
জার্মান গাড়ি নির্মাতাদের ড্রোন তৈরি সুযোগ

জার্মানির ৫০০ বিলিয়ন ইউরো প্রতিরক্ষা তহবিল নতুন সুযোগ এনেছে। গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলো এখন সামরিক ড্রোন উৎপাদনে যুক্ত হচ্ছে। তরুণ উদ্যোক্তারা Read more

ভারতে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ৪৪৮ জন আটক
ভারতে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ৪৪৮ জন আটক

ভারতের ওড়িশা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে অন্তত ৪৪৮ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে শুরু হওয়া অভিযানে আটককৃতদের Read more

শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪
শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে বজ্রপাতে সমির বিশ্বাস (৪০) ও অপু বিশ্বাস (২২) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন