বরিশালের গৌরনদীতে ফ্যাসিসমুক্ত বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে হিটস্ট্রোকে মিরাজ ফকির (৪৮) নামের এক বিএনপি নেতা মারা গেছেন। মঙ্গলবার (০৫ আগস্ট) দুপুরে গৌরনদী পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের সমর্থনে আয়োজিত এ সমাবেশে এ ঘটনা ঘটে।নিহত মিরাজ ফকির গৌরনদী উপজেলার পশ্চিম বাকাল গ্রামের মৃত মহব্বত আলী ফকিরের ছেলে। তিনি বাকাল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে ‘ফ্যাসিস্ট সরকারের পতনের বর্ষপূর্তি’ উপলক্ষে বিজয় মিছিলসহ সমাবেশ শুরু হয়। গরমে অসুস্থ হয়ে পড়ে মিরাজ ফকির মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, ‘মিরাজ ফকির দলের জন্য নিবেদিতপ্রাণ একজন নেতা ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুরবানির পশুর রক্তে আরোগ্য লাভ হয়?
কুরবানির পশুর রক্তে আরোগ্য লাভ হয়?

প্রাপ্তবয়স্ক ও স্বাভাবিক জ্ঞানসম্পন্ন যে কেউ ‘নিসাব’ পরিমাণ সম্পদের মালিক হলে তার জন্য কুরবানি করা ওয়াজিব বা আবশ্যক। অর্থাৎ, কেউ Read more

‘আমার অপরাধ কী-এই প্রশ্ন প্রতিটি গণমাধ্যমের কাছ থেকেই আসা উচিত’
‘আমার অপরাধ কী-এই প্রশ্ন প্রতিটি গণমাধ্যমের কাছ থেকেই আসা উচিত’

বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে কোনও গণমাধ্যম প্রতিষ্ঠানে আগুন দেয়ার ঘটনা ঘটেনি উল্লেখ করে দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, Read more

সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও অগ্নিসংযোগ, দুইজন আটক
সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও অগ্নিসংযোগ, দুইজন আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বালু মহাল ও স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের কাজের দখল নিয়ে বিএনপির স্থানীয় দুই নেতা—ভাই আব্দুর রউফ ও আব্দুল জলিলের সমর্থকদের Read more

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ Read more

চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন
চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন

চট্টগ্রামের চন্দনাইশ প্রেসক্লাবের ২ বছর মেয়াদে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ কমরুদ্দিনকে  সভাপতি Read more

চরমোন্তাজে ট্রলার থেকে নদীতে পড়ে জেলে নিখোঁজ
চরমোন্তাজে ট্রলার থেকে নদীতে পড়ে জেলে নিখোঁজ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ঘাটে ট্রলার ভেড়ানোর সময় নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলের নাম আল-আমিন (৩৫)। তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন