কাতারে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে গ্রুপ ‘এইচ’ থেকে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল অনূর্ধ্ব-১৭ জাতীয় দল।শুক্রবার (৭ নভেম্বর) দোহার অ্যাস্পায়ার একাডেমি মাঠে ইন্দোনেশিয়াকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় জুনিয়র সেলেসাওরা।ম্যাচের শুরু থেকেই মাঠের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় ব্রাজিল। আক্রমণাত্মক ফুটবল আর গোলমুখে ধারাবাহিক চাপের ফলে প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয় দলটি। তৃতীয় মিনিটে লুইস এডুয়ার্ডোর দারুণ শটে লিড পায় ব্রাজিল। এরপর ৩৩তম মিনিটে ইন্দোনেশিয়ার ডিফেন্ডার পুটু পাঞ্জির আত্মঘাতী গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০। ৩৯তম মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-০ করেন ব্রাজিলের মোরাইস।দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয় ইন্দোনেশিয়া। বরং ৫৮তম মিনিটে রুয়ান পাবলো গোল করে বড় জয়ের পথ আরও প্রশস্ত করেন। এরপর আর কোনো গোল না হলে ম্যাচ শেষ হয় ৪-০ ব্যবধানে।এই জয়ের ফলে ২ খেলায় ২ জয় নিয়ে গ্রুপ ‘এইচ’-এর শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে ইন্দোনেশিয়াকে পরের ম্যাচ জিততেই হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী সোমবার তারা মুখোমুখি হবে জাম্বিয়ার বিপক্ষে। এর আগে প্রথম ম্যাচে হন্ডুরাসকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল এশিয়ার প্রতিনিধি দলটি।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটা সৈকতে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ ও ট্রলার
কুয়াকাটা সৈকতে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ ও ট্রলার

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে এফবি সাগরকন্যা ট্রলার ও নিখোঁজ জেলে ইদ্রিস (৫০)-এর মরদেহ ভেসে এসেছে। তিনি কলাপাড়ার মধুখালীর বাসিন্দা।বৃহস্পতিবার (৭ আগস্ট) Read more

রাজনৈতিক দল, সরকার ও বাহিনী নিয়ে এআই-সৃষ্ট অপতথ্য বেশি ছড়াচ্ছে: বাংলাফ্যাক্ট
রাজনৈতিক দল, সরকার ও বাহিনী নিয়ে এআই-সৃষ্ট অপতথ্য বেশি ছড়াচ্ছে: বাংলাফ্যাক্ট

রাজনৈতিক দল, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে ঘিরে এআই-সৃষ্ট অপতথ্য সবচেয়ে বেশি ছড়াচ্ছে বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও Read more

জকসু নির্বাচন: বাদ পড়লেন সান্ধ্য ও পেশাদার কোর্সের শিক্ষার্থীরা
জকসু নির্বাচন: বাদ পড়লেন সান্ধ্য ও পেশাদার কোর্সের শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটার বা প্রার্থী হতে পারবেন না অধিভুক্ত কোনো কলেজ বা Read more

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চারজনকে বহিষ্কার
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চারজনকে বহিষ্কার

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে বিএনপির Read more

টাঙ্গাইলে কৃষক হত্যা মামলায় মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলে কৃষক হত্যা মামলায় মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে শামছুল হক নামের এক কৃষককে কুপিয়ে হত্যার দায়ে দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।  রবিবার (১৮ মে) দুপুরে টাঙ্গাইলের স্পেশাল Read more

দেওয়ানগঞ্জে বর্নাঢ্য নানা আয়োজনে নববর্ষ উদযাপন
দেওয়ানগঞ্জে বর্নাঢ্য নানা আয়োজনে নববর্ষ উদযাপন

সারাদেশের ন্যায় জামালপুরের দেওয়ানগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ (১৪৩২) উদযাপন উপলক্ষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন