ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার। আজ মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।ঘটনাবলি১২৯৬ – আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসনে আরোহণ করেন।১৮০৫ – ট্রাফলগারের যুদ্ধ শুরু হয়েছিল। জিব্রাল্টার প্রণালীর কাছে এই যুদ্ধে ব্রিটেনের নৌ সেনারা লড়েছিল ফ্রান্স এবং স্পেনের যৌথ নৌবাহিনীর বিরুদ্ধে। এই যুদ্ধে এডমিরাল লর্ড হোরেশিও নেলসনের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনী জয়লাভ করে এবং এই বিজয়কে উনিশ শতকে ব্রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয় বলে মনে করা হয়।১৮৫৭ – ব্রিটিশ সরকার কলকাতায় প্রেসিডেন্সি কলেজ স্থাপনের প্রস্তাব গ্রহণ করে।১৯৪৩ – সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন।১৯৫০ – চীনা সেনারা তিব্বত দখল করে।১৯৫৫- পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের চতুর্থ কাউন্সিলে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়।১৯৬৯ – উইলি ব্রান্ট পশ্চিম জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন। ১৯৮০ – খুলনা কারাগারে পুলিশি অভিযান : ৩৫ জন বন্দি নিহত, ২৪ জন জিম্মি উদ্ধার করা হয়।১৯৮৪ – বাংলাদেশে অ্যাসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করা হয়।১৯৯১ – সোভিয়েট ইউনিয়নের নতুন গঠিত সর্বোচ্চ সোভিয়েটের (সংসদের ) প্রথম অধিবেশন ক্রেমলিন ভবনে উদ্বোধন হয়।১৯৯৩ – সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় ৫০ জাতি কমনওয়েলথ সরকার প্রধানদের ৫ দিনব্যাপী (২১-২৫ অক্টোবর) দ্বিবার্ষিক সম্মেলন শুরু।২০০১ – এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ( এপেকের ) নেতাদের নবম অনানুষ্ঠানিক সম্মেলন চীনের সাংহাইয়ের বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী ভবনে অনুষ্ঠিত হয়, চীনের প্রেসিডেন্ট চিয়াং চেমিন সম্মেলন পরিচালনা করেন ।জন্ম১৫৮১ – দমেনিকো জাম্পিয়েরি, গুরুত্বপূর্ণ ইতালীয় বারোক চিত্রশিল্পী।১৭৬০ – জাপানের চিত্রশিল্পী কাতুশিকো জোকুসাই।১৭৭২ – স্যামুয়েল টেইলর কোলরিজ, ইংরেজ কবি, দার্শনিক এবং সমালোচক।১৮৩৩ – আলফ্রেদ নোবেল, একজন সুয়েডীয় রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা।১৮৪৯ – রাজকৃষ্ণ রায় বিশিষ্ট নাট্যকার ও ঔপন্যাসিক।১৮৫১ – জর্জ ইউলিট, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।১৮৬৮ – সামরিক ট্যাংকের উদ্ভাবক আর্নেস্ট ডানলপ সুইনটন।১৮৯৫ – এডনা পারভায়েন্স, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী।১৯০০ – ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগ।১৯২৮ – শঙ্করীপ্রসাদ বসু খ্যাতকীর্তি লেখক, সমালোচক, গবেষক ও ছাত্রপ্রিয় অধ্যাপক।১৯২৯ – উরসুলা কে. লে গুইন, আমেরিকান লেখক এবং সমালোচক।১৯৩১ – শাম্মী কাপুর, ভারতীয় চলচ্চিত্র শিল্প জগতের নায়ক এবং চলচ্চিত্র পরিচালক।১৯৩১ – জিম পার্কস (ক্রিকেটার, জন্ম ১৯৩১), সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।১৯৩৩ – ফ্রান্সিস্কো হেন্তো, প্রাক্তন স্পেনীয় ফুটবল খেলোয়াড়।১৯৪০ – জিওফ্রে বয়কট, বিখ্যাত ও সাবেক ইংরেজ ক্রিকেট তারকা।১৯৪২ – ক্রিস্টোফার আলবার্ট সিমস, আমেরিকান অর্থনীতিবিদ।১৯৪৩ – তারিক আলি, পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক, সাংবাদিক ও চলচ্চিত্রকার।১৯৪৯ – বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরাইলের বর্তমান ও নবম প্রধানমন্ত্রী।১৯৫৬ – ক্যারি ফিশার, আমেরিকান অভিনেত্রী এবং চিত্রনাট্যকার।১৯৫৭ – ভোল্‌ফগাং কেটার্লে, জার্মান পদার্থবিজ্ঞানী।১৯৫৮ – আন্দ্রেঁ গেইম, ইহুদি রাশিয়ান বংশোদ্ভূত ডাচ পদার্থবিজ্ঞানী।১৯৬৭ – পল ইন্স, ইংল্যান্ড জাতীয় দলের নেতৃত্ব দেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ খেলোয়াড়।১৯৭১ – ড্যামিয়েন মার্টিন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।১৯৮০ – কিম কার্দাশিয়ান, মার্কিন রিয়েলিটি টেলিভিশন ব্যক্তিত্ব, অভিনেত্রী, সমাজকর্মী, ব্যবসায়ী মহিলা এবং মডেল।১৯৮১ – নেমানজা ভিডিচ, সার্বীয় ফুটবল খেলোয়াড়।মৃত্যু১৯০৪ – ইসাবেল এর্বার্হাডথ, জ্ঞানান্বেষী নারী এবং লেখক।১৯৩১ – অস্ট্রেলীয় নাট্যকার ও ঔপন্যাসিক আর্টুর শনিটসল।১৯৬৬ – সুধীশ ঘটক, বাঙালি চিত্র পরিচালক ও ক্যামেরাম্যান।১৯৭৫ – ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি।১৯৭৬ – ফজিলতুন্নেসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ছাত্রী ও ঢাকা ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ।১৯৭৮ – আন্নাসেস মিকোয়াইন, সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত আর্মেনিয়ান বিপ্লবী, ওল্ড ব্লেশেভিক এবং লেনিন, স্টালিন, খ্রুষ্যাভ এবং ব্রেজেনভ।১৯৮৪ – ফ্রঁসোয়া ত্রুফো, ফরাসি চলচ্চিত্র সমালোচক, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও অভিনেতা।১৯৮৬ – লিওনেল মারফি, অস্ট্রেলীয় রাজনীতিবিদ এবং বিচারক ছিলেন।১৯৯০ – ড্যানি চামাউন, বিশিষ্ট লেবানীয় রাজনীতিবিদ।১৯৯০ – প্রভাতরঞ্জন সরকার, ভারতীয় দার্শনিক, যোগী, গ্রন্থকার, সামাজিক বিপ্লবী, কবি, সঙ্গীতকার, ভাষাবিদ, প্রত্নতত্ত্ববিদ, ঐতিহাসিক এবং বিজ্ঞানী ছিলেন।১৯৯৮ – ধীরেন্দ্র নাথ গঙ্গোপাধ্যায়, প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ও কলকাতার পাভলভ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা।২০১২ – যশ চোপড়া, ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালো শুরুর পর বাংলাদেশের ছন্দপতন
ভালো শুরুর পর বাংলাদেশের ছন্দপতন

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করলেও পর Read more

চন্দনাইশে গ্যাস সিলিন্ডার গুদামে বিস্ফোরণ, দগ্ধ ১০
চন্দনাইশে গ্যাস সিলিন্ডার গুদামে বিস্ফোরণ, দগ্ধ ১০

চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন অন্তত ১০ জন। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে চন্দনাইশ Read more

বরিশালে বিএনপি’র কর্মীসভায় দুইপক্ষের হাতাহাতি
বরিশালে বিএনপি’র কর্মীসভায় দুইপক্ষের হাতাহাতি

বরিশালে তুচ্ছ ঘটনার জেরে জ্যেষ্ঠ নেতাদের সামনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলনে যুবদল কর্মী মিজানুর রহমান ও ১০ নং Read more

শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ডস পেলেন ভাঙ্গুড়ার সাখাওয়াত হোসেন
শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ডস পেলেন ভাঙ্গুড়ার সাখাওয়াত হোসেন

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ডস-২০২৫ লাভ করেছেন দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরের পাবনার ভাঙ্গুড়া উপজেলা Read more

ছাত্রদল নেতা পরিচয়ে ‘মলম পার্টি’ চালান সোহেল!
ছাত্রদল নেতা পরিচয়ে ‘মলম পার্টি’ চালান সোহেল!

কক্সবাজারের রামু উপজেলায় সক্রিয় একটি প্রতারক চক্রের সন্ধান মিলেছে, যারা 'মলম পার্টি' নামে পরিচিত। সাধারণ মানুষকে চেতনানাশক মলম বা দ্রব্য Read more

ফুলবাড়ীতে বাবা-মায়ের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
ফুলবাড়ীতে বাবা-মায়ের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় রশির ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন