ইডেন মহিলা কলেজে চার মাস ধরে উপাধ্যক্ষের পদ খালি রয়েছে। দীর্ঘদিন ধরে উপাধ্যক্ষ না থাকায় কলেজের একাডেমিক ও প্রশাসনিক কাজে দেখা দিয়েছে জটিলতা। এর ফলে প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। এতে অধ্যক্ষকে অতিরিক্ত দায়িত্ব সামাল দিতে হচ্ছে।এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘আমরা ইডেন কলেজের ছাত্রীরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, দীর্ঘদিন যাবত উপাধ্যক্ষ পদটি শূন্য রয়েছে। উপাধ্যক্ষের পদটি শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে হচ্ছে না। একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে উপাধ্যক্ষের ভূমিকা অপরিসীম। একজন দক্ষ, যোগ্য এবং অভিজ্ঞ ব্যক্তির কলেজের প্রশাসনিক কার্যক্রমে গতি আনবে বলে বিশ্বাস করি।’তিনি আরও বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, শীঘ্রই শূন্য পদে একজন উপযুক্ত ব্যক্তিকে নিয়োগ করে কলেজের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করুন।’আরেক শিক্ষার্থী ভূগোল বিভাগের তানিয়া বলেন, ‘আমরা চাই শিক্ষার্থীবান্ধব ও যোগ্য একজন আসুন উপাধ্যক্ষ পদে। যিনি আমাদের বিষয়গুলো সুষ্ঠুভাবে দেখবেন এবং আমরা আশা রাখছি তেমন একজনই পাবো।’এ বিষয়ে ইডেন মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মাহফিল আরা বলেন, ‘উপাধ্যক্ষ নিয়োগ না হওয়ায় আমাদের কাজের চাপ বেড়েছে। ভাইস প্রিন্সিপালের কাজগুলোও আমাকে দেখতে হচ্ছে, মাননীয় অধ্যক্ষ ম্যামের দেখতে হচ্ছে।’তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের দেয়া বিভিন্ন দাবিদাওয়াগুলো ঠিকমতো পূরণ হচ্ছে না। অনেকেই ভাইস প্রিন্সিপাল এর পদে আবেদন করে রেখেছে, তাও কেন শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ দিচ্ছে না তা জানি না। দ্রুত ভাইস প্রিন্সিপাল নিয়োগ হয়ে গেলে ভালো হয়।’দীর্ঘদিন উপাধ্যক্ষের পদ শূন্য থাকার বিষয়ে ইডেন মহিলা কলেজের বর্তমান অধ্যক্ষ ড. সামছুন নাহার বলেন, ‘নিয়োগ দেয়া হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে। আর শুধু ইডেন মহিলা কলেজে উপাধ্যক্ষের পদ খালি তা তো নয়। সারা দেশে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এরকম অনেক পদ খালি। শিক্ষা মন্ত্রণালয়ে কয়েকবার নিয়োগ দেয়ার কথা বলা হয়েছে কিন্তু তারা দিচ্ছেন না। হয়ত তাদের সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। আশা করছি নিয়োগ দিয়ে দিবে খুব শীঘ্রই।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি চাল নিতে বাধ্যতামূলক চাঁদা, ১১ ইউপি সদস্য আটক
সরকারি চাল নিতে বাধ্যতামূলক চাঁদা, ১১ ইউপি সদস্য আটক

সরকারি চাল বিতরণের নামে দরিদ্র নারীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রতিবাদের Read more

নূরুল হুদা মবকাণ্ডে বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা: সালাহউদ্দিন
নূরুল হুদা মবকাণ্ডে বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা: সালাহউদ্দিন

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার মবকাণ্ডে বিএনপির কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন Read more

৩৫ বছর পর আজ রাকসু নির্বাচন
৩৫ বছর পর আজ রাকসু নির্বাচন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্রপ্রতিনিধি ও হল সংসদ নির্বাচন ঘিরে অপেক্ষার প্রহর শেষ। তবে এ নির্বাচন শেষ Read more

আফ্রিকানরা খাবার ছুঁড়ে দিত, কুকুরের মতো কাড়াকাড়ি করে খেতাম: প্রবাসী ইয়াকুব আলী
আফ্রিকানরা খাবার ছুঁড়ে দিত, কুকুরের মতো কাড়াকাড়ি করে খেতাম: প্রবাসী ইয়াকুব আলী

একটানা দেড় মাস গোসল করতে পারেননি। খাবার তো দূরের কথা, টয়লেটের পানিও ছিল না। দিনের পর দিন কক্ষের মেঝেতে পড়ে Read more

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার রাত সাড়ে Read more

তিন সচিবকে বদলি
তিন সচিবকে বদলি

তিন মন্ত্রণালয়ের তিনজন সচিবকে বদলি করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন