ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। তাঁরা ইউরোপের দেশ বুলগেরিয়ায় যাওয়ার উদ্দেশ্যে ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে।গত শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া থানার পীরাগড়ি ক্যাম্প এলাকায় ভারতীয় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তবে এখনো বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি ভারতীয় কর্তৃপক্ষ।ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা নিজস্ব সূত্রে ঘটনাটি জানতে পেরেছি। তবে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী আমাদের এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। জানালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।গ্রেপ্তার বাংলাদেশিরা হলেন—গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সুনাম উদ্দিনের ছেলে রবিন হোসাইন (২৮), নওগাঁ জেলার পত্নীতলার রঘুনাথ গ্রামের আবু জাফরের ছেলে মো. রাফি (২৫), ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এমদাদ হোসাইন (২৭), একই উপজেলার উত্তর গুথুমা গ্রামের আহমদের ছেলে সাইদুর জামান (২৮), নরসিংদী জেলার রায়পুর উপজেলার চরসুবুদ্ধি গ্রামের আবদুর রহমানের ছেলে ফয়সাল (২৪), চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গাজরা গ্রামের ফারুক মোল্লার ছেলে রায়হান মোল্লা (২১) ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার ফয়েজ আহমদের ছেলে গিয়াস উদ্দিন (৩৫)।কয়েকজনের স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা সবাই বুলগেরিয়ার ভিসা পাওয়ার উদ্দেশ্যে ভারতে যান এবং দিল্লি যাওয়ার পথে গ্রেপ্তার হন। তাঁদের কোনো বৈধ ভিসা বা কাগজপত্র না থাকায় ভারতীয় পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে বলে জানা গেছে।গ্রেপ্তার একজনের স্বজন জানান, পরশুরামের একটি দালালচক্র দিল্লি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়েছিল। পথে পুলিশের জেরার মুখে কাগজপত্র দেখাতে না পারায় তাঁরা আটক হন। বর্তমানে ভারতে থাকা আত্মীয়দের মাধ্যমে তাঁদের খোঁজ নেওয়ার চেষ্টা চলছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বপ্ন থেমে থাকেনি, ৪৮ বছর বয়সে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন সালেহা
স্বপ্ন থেমে থাকেনি, ৪৮ বছর বয়সে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন সালেহা

সপ্তম শ্রেণিতে পড়াকালীনই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে হয়েছিল সালেহা খাতুনকে। সংসারের দায়িত্ব নিয়ে গৃহস্থালির কাজে মনোযোগী হলেও তার মনে পড়ালেখা Read more

বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে কঠিন সিদ্ধান্ত জানাল পাকিস্তান
বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে কঠিন সিদ্ধান্ত জানাল পাকিস্তান

দোরগোড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এমন সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বহুগুণ বাড়িয়ে দিল পাকিস্তান। Read more

সায়েন্সল্যাবে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
সায়েন্সল্যাবে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ঢাকা কলেজ ও সিটি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর সায়েন্সল্যাবরেটরি এলাকা। শিক্ষার্থীদের নিবৃত করতে বিপুল Read more

ইসরায়েলি ২০ জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৯৫০ ফিলিস্তিনি বন্দি
ইসরায়েলি ২০ জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৯৫০ ফিলিস্তিনি বন্দি

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে বড় ধরনের বন্দিবিনিময় প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। হামাসের এক শীর্ষ Read more

অসুস্থ তরুণীকে চলন্ত অ্যাম্বুলেন্সের ভেতর গণধর্ষণ
অসুস্থ তরুণীকে চলন্ত অ্যাম্বুলেন্সের ভেতর গণধর্ষণ

ভারতের বিহারে নিরাপত্তা বাহিনীতে পরীক্ষা দিতে এসে অজ্ঞান হয়ে পড়েন এক তরুণী। এরপর তাকে হাসপাতালে নেওয়ার জন্য ডাকা হয় অ্যাম্বুলেন্স। Read more

বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২

পটুয়াখালী বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে মো. সবুজ (৪৫) নামে এক  শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন নূর মোহাম্মদ সরদার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন