মাত্র একদিন আগেই সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় রুশ হামলায় ইউক্রেনে ৩৫ জন নিহত ও ১১৭ জন আহত হয়েছেন। আর এর মাঝেই রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ শুরুর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আবারও দায় করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিবিসি এ তথ্য জানিয়েছে।পুতিন একা নন, জেলেনস্কি-বাইডেনও দায়ীমার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধে ‘কয়েক মিলিয়ন মানুষের প্রাণহানির’ জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি জেলেনস্কিও দায় এড়াতে পারবেন না।হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প মন্তব্য করেন, ‘আপনার চেয়ে ২০ গুণেরও বেশি ক্ষমতাধর একটি শক্তির সঙ্গে যুদ্ধ শুরু করে আপনি আশা করতে পারেন না যে অন্যেরা আপনাকে ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করতেই থাকবে।’তিনি এই সংঘাতের জন্য তার পূর্বসূরি জো বাইডেনকেও দায়ী করেছেন।এই হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, এটা ‘মর্মান্তিক’ এবং এ ক্ষেত্রে রাশিয়া ‘ভুল করেছে’। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।তিন ব্যক্তির কারণে লাখো মানুষ নিহতগতকাল সোমবার ট্রাম্প বলেন, ‘মিলিয়ন মিলিয়ন মানুষের মৃত্যুর জন্য তিন ব্যক্তি দায়ী।”ধরুন পুতিন তালিকার এক নম্বরে। বাইডেন, যার কোনো ধারণাই ছিল না সে কী করছে, তিনি আছেন দুই নম্বরে। এবং পরের নামটাই জেলেনস্কির,’ যোগ করেন তিনি।বিশেষজ্ঞদের মতে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ‘মিলিয়ন’ (দশ লাখ) নয়, বরং উভয় পক্ষ মিলিয়ে কয়েক লাখ মানুষ হতাহত হয়েছে। আহত-নিহতের সংখ্যা নিয়ে মতভেদ আছে। প্রকৃত সংখ্যা নিয়ে কোনো গ্রহণযোগ্য তথ্য নেই।প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, ইউক্রেনের নেতা ‘সবসময় ক্ষেপণাস্ত্র কেনার জন্য মুখিয়ে থাকেন।’তিনি আরও বলেন, ‘যখন আপনি যুদ্ধ শুরু করবেন, তখন আপনাকে জানতে হবে যে আপনি এতে জয়ী হতে পারবেন কী না।’এদিকে, এ বছর প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই জেলেনস্কির সঙ্গে রেষারেষি চলছে ট্রাম্পের। এর আগেও তিনি ইউক্রেনকে এই যুদ্ধ শুরুর দায় দিয়েছেন।গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে দুই প্রেসিডেন্টের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সে সময় দুই পক্ষের মধ্যে প্রস্তাবিত খনিজ সম্পদ চুক্তিও ভেস্তে যায়।ওই বৈঠকে ট্রাম্প জেলেনস্কির বিরুদ্ধে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলার’ অভিযোগ আনেন এবং এরও আগে রাশিয়ার সঙ্গে শান্তি-আলোচনা শুরু না করার জন্য তাকে ভর্ৎসনা করেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবরুদ্ধ গাজায় শান্তিচুক্তি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
অবরুদ্ধ গাজায় শান্তিচুক্তি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির নতুন অধ্যায় শুরু হলেও জাতিসংঘ এই চুক্তির বাস্তবায়ন নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে। উভয় পক্ষ-ইসরায়েল ও হামাসকে Read more

ভোটের পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: সাদিক কায়েম
ভোটের পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র Read more

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটরা
দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটরা

দক্ষিণ কোরিয়ার বিশেষ প্রসিকিউটর মঙ্গলবার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ডের আবেদন করেছেন। অভিযোগটি তার ২০২৪ সালের Read more

জাপানের ইতিহাসে ‘সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট’ অনুমোদন
জাপানের ইতিহাসে ‘সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট’ অনুমোদন

চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইতিহাসের ‘সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট’ অনুমোদন দিয়েছে জাপান সরকার। ২০২৬ অর্থবছরের জন্য ৯ দশমিক ০৪ ট্রিলিয়ন Read more

জীবননগরে অনুমোদন ছাড়াই গাছ পুড়িয়ে কয়লা হচ্ছে তৈরি
জীবননগরে অনুমোদন ছাড়াই গাছ পুড়িয়ে কয়লা হচ্ছে তৈরি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই কৃষিজমির পাশে গাছ পুড়িয়ে কয়লা তৈরির অভিযোগ উঠেছে। এতে একদিকে কৃষিজমি হুমকির মুখে Read more

চট্টগ্রামে দফায় দফায় অবৈধ স্থাপনা উচ্ছেদেও মিলছে না সমাধান
চট্টগ্রামে দফায় দফায় অবৈধ স্থাপনা উচ্ছেদেও মিলছে না সমাধান

দক্ষিণ চট্টগ্রামের ব্যস্ততম বাণিজ্যকেন্দ্র সাতকানিয়ার কেরানীহাট। এই হাট ঘিরে প্রতিদিন চলে কোটি টাকার লেনদেন, আসা–যাওয়ায় ব্যস্ত থাকে হাজারো মানুষ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন