ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার যেকোনও পদক্ষেপের প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন জানান, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া যে কোনো পদক্ষেপ নিক, পিয়ংইয়ং তাতে ‘নিঃশর্তভাবে সমর্থন’ দেবে।বর্তমানে উত্তর কোরিয়ায় সফর করছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার সঙ্গে আলোচনার সময় কিম বলেন, পিয়ংইয়ং ‘ইউক্রেনীয় সংকটের মূল কারণ’ মোকাবিলায় রাশিয়ার নেতৃত্ব যেসব পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলোকে সমর্থন করে। তারা মস্কোর পাশে আছে।পশ্চিমা দেশগুলোর ধারণা, পিয়ংইয়ং ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার জন্য রাশিয়ায় আনুমানিক ১১ হাজার সৈন্য পাঠিয়েছে।২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। সে সময় থেকে এখন পর্যন্ত দুদেশের মধ্যে সংঘাত চলছেই।উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর তথ্য অনুসারে, কিম এবং ল্যাভরভ শনিবার ‘উষ্ণ বন্ধুত্বপূর্ণ পরিবেশে’ বৈঠক করেছেন।উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ‘দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছেন যে, রুশ সেনাবাহিনী এবং জনগণ দেশের মর্যাদা ও মৌলিক স্বার্থ রক্ষার পবিত্র উদ্দেশ্য অর্জনে অবশ্যই বিজয় অর্জন করবে।টেলিগ্রামে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও পোস্ট করেছে যেখানে দেখা গেছে যে, তারা করমর্দন করছেন এবং একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানাচ্ছেন।রাশিয়ার তাস নিউজ এজেন্সি বলছে, ল্যাভরভ উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুইয়ের সঙ্গেও দেখা করেছেন এবং রাশিয়াকে সাহায্য করার জন্য মোতায়েন করা উত্তর কোরিয়ার বীর সেনাদের ধন্যবাদ জানিয়েছেন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংক্ষিপ্ত বিরতির পর ইউক্রেনে সামরিক সহায়তা পুনরায় চালু করার পর নতুন করে রাশিয়ার প্রতি উত্তর কোরিয়ার সামরিক সহায়তার বিষয়টি সামনে এলো।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে অগ্নিকাণ্ডে ১২টি বসতঘর পুড়ে ছাই
গাজীপুরে অগ্নিকাণ্ডে ১২টি বসতঘর পুড়ে ছাই

গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে Read more

মুক্ত গণমাধ্যম দিবস: ক্যাম্পাস সাংবাদিকদের প্রত্যাশা
মুক্ত গণমাধ্যম দিবস: ক্যাম্পাস সাংবাদিকদের প্রত্যাশা

আজ ৩ মে—বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এই দিনটি কেবল দিনপঞ্জির একটি তারিখ নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতা ও সাহসিকতার এক প্রতীক। Read more

ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর Read more

গৌরনদীতে যুবলীগ নেতার হামলায় বিএনপিকর্মীসহ আহত ৩
গৌরনদীতে যুবলীগ নেতার হামলায় বিএনপিকর্মীসহ আহত ৩

‘চোর’ অপবাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মেহেদী সুলভের  নেতৃত্বে Read more

সৌদির ইতিহাসে ২০২৫ সালের হজ আয়োজন ছিল সবচেয়ে বেশি প্রযুক্তিনির্ভর
সৌদির ইতিহাসে ২০২৫ সালের হজ আয়োজন ছিল সবচেয়ে বেশি প্রযুক্তিনির্ভর

সম্প্রতি শেষ হওয়া চলতি বছর পবিত্র হজে ১৩০টির বেশি দেশ থেকে ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন হজযাত্রী সৌদি আরবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন