জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনকে হত্যার সময় ঘটনাস্থলেই ছিলেন তার ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা। তার কাছে প্রাণ ভিক্ষা চাইলেও তার মন গলেনি বলে জানিয়েছে পুলিশ।মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জুবায়েদ হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তুলে ধরে পুলিশ।ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, বাসায় পড়াতে গিয়ে জুবায়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বর্ষার। জুবায়েদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে মাহির রহমানের সঙ্গে ব্রেকআপ করেন বর্ষা। কিন্তু মাহিরকে ভুলতে পারছিলেন না বর্ষা। এক পর্যায়ে বর্ষা আর মাহির ২৩ দিন ধরে পরিকল্পনা করে জুবায়েদকে হত্যার।তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, প্রথমে ভয়ভীতি দেখাতে চাইলেও বর্ষার চাপে হত্যার পরিকল্পনা করে মাহির। সে নিজেই গলায় কোপ দেয় জুবায়েদকে।উল্লেখ্য, নিহত জুবায়েদ ছিলেন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি।রোববার বিকেলে বর্ষার বাসায় টিউশনে যাওয়ার পথে জুবায়েদের সঙ্গে দেখা হয় মাহিরের। এসময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পরই জুবায়েদ ছুরিকাঘাতে নিহত হন।এদিকে, ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে জুবায়েদের প্রথম জানাজা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে সিআইএ’র উপপরিচালকের ছেলের মৃত্যু
রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে সিআইএ’র উপপরিচালকের ছেলের মৃত্যু

গাজাযুদ্ধে ইসরায়েলকে সমর্থন করায় যুক্তরাষ্ট্রের ওপর জমা ক্ষোভ থেকে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর উপপরিচালকের ছেলে মাইকেল Read more

কক্সবাজার ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কক্সবাজার ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কক্সবাজার শহর ও টেকনাফে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—কক্সবাজার Read more

সুনামগঞ্জ সীমান্তে চেলা নদী থেকে দুই বাংলাদেশিকে ধরে নিল বিএসএফ
সুনামগঞ্জ সীমান্তে চেলা নদী থেকে দুই বাংলাদেশিকে ধরে নিল বিএসএফ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তবর্তী চেলা নদী থেকে বালি উত্তোলনের সময় ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) দুইজন শ্রমিককে ধরে নিয়ে গেছে। সোমবার (২১ জুলাই) Read more

স্ত্রীসহ স্বাস্থ্যের সেই ড্রাইভার মালেকের কারাদণ্ড
স্ত্রীসহ স্বাস্থ্যের সেই ড্রাইভার মালেকের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় স্বাস্থ্য অধিদফতরের আলোচিত সাবেক ড্রাইভার আব্দুল মালেককে ৫ বছর এবং Read more

‌‘কিছু না করেই ওবামা নোবেল পেয়েছে, আর আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি’
‌‘কিছু না করেই ওবামা নোবেল পেয়েছে, আর আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি’

যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কোনো কিছু না করেই নোবেল পেয়েছেন, সেখানে এত কিছু করে নোবেল পাওয়া উচিত বলে ইঙ্গিত Read more

জেনে নিন সিলেটে কখন কোথায় ঈদের জামাত
জেনে নিন সিলেটে কখন কোথায় ঈদের জামাত

প্রতিবারের মতো এবারও সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। ঈদের দিন সকাল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন