রাজধানীতে প্রকাশ্যে গুলি করে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যার ঘটনায় ভাড়াটে শুটার ব্যবহার করা হয়েছে বলে ধারণা করছেন তদন্তকারীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সিসিটিভি ফুটেজে অন্তত দুই হামলাকারীর চেহারা শনাক্ত করা গেছে।বুধবার (৭ জানুয়ারি) রাতে তেজগাঁওয়ের পশ্চিম তেজতুরি বাজার এলাকায় একটি রেস্তোরাঁয় বৈঠক শেষে সহকর্মী আবু সুফিয়ান মাসুদকে সঙ্গে নিয়ে বাসার পথে রওনা হন মুছাব্বির। সিটি হোন্ডা সার্ভিস পয়েন্টসংলগ্ন গলির মুখে পৌঁছালে আগে থেকেই ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় তার ডান হাতের কনুইয়ের নিচে এবং পেটের ডান পাশে গুলি লাগে তার। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে মাসুদও গুলিবিদ্ধ হন।ঘটনার পর কোমরে পিস্তল গুঁজে দুই হামলাকারী মূল সড়ক ধরে কারওয়ান বাজারের দিকে পালিয়ে যায়। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই হত্যাকাণ্ডে পাঁচ থেকে ছয়জন অংশ নেয়, যার মধ্যে দুজন সরাসরি গুলি চালায়।ঘটনার পর আশপাশের একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে। পুলিশের ভাষ্য, হামলার আগে ও পরে পরিকল্পিতভাবে রেকি করা হয় এবং নির্ধারিত পথ ধরেই পালিয়ে যায় খুনিরা। ঘটনাস্থল থেকে ৭ দশমিক ৬৫ বোর পিস্তলের তিনটি খালি গুলি উদ্ধার করা হয়েছে।ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ, র‍্যাব ও ডিবিসহ বিভিন্ন সংস্থা একসঙ্গে কাজ করছে। রাজনৈতিক বিরোধ, চাঁদাবাজি ও স্থানীয় আধিপত্য বিস্তারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আরও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে অগ্রগতি আশা করছেন তিনি।এ ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। মামলার এজাহার অনুযায়ী, রাত আটটা ২০ মিনিটের দিকে আহসানউল্লাহ ইনস্টিটিউটের সামনে দুর্বৃত্তরা পথরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে গুরুতর আহত অবস্থায় মুছাব্বিরকে বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।নিহতের স্ত্রী জানিয়েছেন, রাজনৈতিক কারণে মুছাব্বির আগে থেকেই হুমকির মুখে ছিলেন। তিনি বলেন, রাজনীতিতে সক্রিয় থাকার কারণে কিছু শত্রু তৈরি হয়েছিল বলে স্বামী তাকে জানিয়েছিলেন। দলের কয়েকজন নেতা-কর্মীর দাবি, সংগঠনের গুরুত্বপূর্ণ পদ ও ভবিষ্যতে কাউন্সিলর নির্বাচনে আগ্রহ দেখানোই তার জন্য ঝুঁকি বাড়ায়।স্থানীয় সূত্র জানায়, মুছাব্বির ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবের ঘনিষ্ঠ ছিলেন এবং আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কাওরান বাজার এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চলমান উত্তেজনার সঙ্গেও হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।এদিকে এ হত্যার বিচার দাবিতে আগামী শনিবার (১০ জানুয়ারি) সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় লরিচাপায় বৃদ্ধা নিহত
নেত্রকোনায় লরিচাপায় বৃদ্ধা নিহত

নেত্রকোনায় রাস্তা পার হতে গিয়ে মাটিবাহী লরির চাপায় মঞ্জুরা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) Read more

পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম, ফেসবুক পোষ্টে আবিদুল
পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম, ফেসবুক পোষ্টে আবিদুল

ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তা প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে Read more

শীতে কাঁপছে ত্রিশাল, উষ্ণতা খুঁজতে ফুটপাতে উপচে পড়া ভিড়
শীতে কাঁপছে ত্রিশাল, উষ্ণতা খুঁজতে ফুটপাতে উপচে পড়া ভিড়

ময়মনসিংহের ত্রিশালে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে জনপদ। প্রকৃতির এই বৈরী রূপ থেকে Read more

সাত কলেজের ভর্তি পরীক্ষা ২২ ও ২৩ আগস্ট
সাত কলেজের ভর্তি পরীক্ষা ২২ ও ২৩ আগস্ট

রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বা সমমানের একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার Read more

তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া
তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া

বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া। বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। Read more

শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন