জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের যেকোনো ভার্সন বাংলাদেশে তৈরীর অপচেষ্টা মেনে নেওয়া হবে না। ভার্সন কাকে নিয়ে বানাবেন? আওয়ামী লীগের ওই মন্ত্রী, এমপি, জেলা, উপজেলার যারা সভাপতি, সেক্রেটারি ছিল, বড় বড় যারা চেয়ারম্যান ছিল তাদেরকে নিয়ে? আপনি তো আর ইউনিয়নের মেম্বারকে আওয়ামী লীগের সভাপতি বানিয়ে দিবেন না। এরা প্রত্যেকেই আওয়ামী লীগের সুবিধাভোগী, এরা প্রত্যেকেই ফ্যাসিস্ট কাঠামোর সঙ্গে জড়িত, এরা কি করছে তা আপনারা প্রত্যেকেই ভালো করে জানেন। সুতরাং তাদের মধ্যে মন্দের ভালো খোঁজা, যারা একেক জন হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনা বানালো, সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না। বাংলাদেশের ভালো মানুষরা একত্রিত হয়ে যদি আরেকটি রাজনৈতিক দল গঠন করতে চায়, করুক; এতে আমাদের কোনো সমস্যা থাকবে না।মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সারজিস আলম বলেন, যেহেতু প্রতিক নিয়ে আইনগত কোনো বাধা নেই, সুতরাং এনসিপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করলে শাপলা প্রতিক নিয়েই অংশগ্রহণ করবে। আমরা নির্বাচন কমিশন থেকে প্রতীকের ব্যাপারে পজিটিভ ছাড়া পাচ্ছি। আশা করি নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আস্থা ধরে রাখার কাজ করবে। এনসিপি এককভাবে নির্বাচনে যাবে নাকি, কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হবে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। নির্বাচনকে সামনে রেখে যখন অনেকগুলো রাজনৈতিক দল একই পথে হাঁটবে, তখন দাবি, চিন্তাভাবনা, দেশ এবং জনগণের স্বার্থে কাজ করার বিষয়গুলো মিলে যায়, তখন হতেই পারে জনগণের হয়ে একসাথে কোনো দলের সঙ্গে নির্বাচনে যাওয়ার। এনসিপি এ বিষয়গুলোকে পজিটিভ ভাবেই দেখছে। কিন্তু এনসিপি থেকে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।তিনি আরও বলেন, কিছু উপদেষ্টার মধ্যে আমরা আচরণ দেখতে পাচ্ছি যে তারা কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো, দেশে থাকুক আর দেশের বাইরেই থাকুক। এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না। তারা এত শহীদের উপরে, রক্তের উপরে দাঁড়িয়ে ওখানে আছে। এখন তারা যদি জীবনের একটু থ্রেটের ভয় করে, তাহলে তাদের তো ওই দায়িত্ব নেওয়া উচিত ছিল না। সুতরাং স্পষ্ট কথা, তারা যদি এত ত্যাগ ভুলে গিয়ে শুধু ওইটুকু চেষ্টা করে, সবাই না, কিছু উপদেষ্টা। তারা যদি এমনটা করে থাকে, তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। কোথায় সেফ এক্সিট? সেফ এক্সিট তো একমাত্র মৃত্যু; মৃত্যু ছাড়া তো মানুষের সেফ এক্সিট নেই। দেশ থেকে পালিয়ে যাবেন, ওখানেও আপনাকে মানুষ আটকাবে।সম্প্রীতি একটি গণমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে সারজিস আলম বলেন, সাক্ষাৎকারে উনি বলেছেন, উনি ওনার যে ভাইকে দেশে রেখে এসেছিলেন, সে ভাইকে দেশে গিয়ে দেখতে পারবেন না; উনার যেই ঘরে সারা জীবনের স্মৃতি, সেই ঘরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। উনি যে সুস্থ মাকে দেখে গিয়েছিলেন, ওই সুস্থ মাকে অসুস্থ করে ফেলা হয়েছে এবং বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। এই প্রত্যেকটা বিষয়ের সঙ্গে আমাদের সহমর্মিতা থাকবে। আগামীর বাংলাদেশে আমরা আর এ ধরনের ঘটনা প্রত্যাশা করি না। আমাদের একটি গুরুত্বপূর্ণ কথা আছে, এই যে ব্যথা-বেদনা, তারটা আমরা খুব মনোযোগ দিয়ে শুনেছি; তার এরকম হাজার হাজার নেতাকর্মীর সঙ্গে এমন ঘটনা ঘটানো হয়েছে। তাদের ব্যথা-বেদনা গুলো যেন স্থানীয় পর্যায়ে প্রকাশ হয় এবং যারা করেছে, তাদের বিচার হয়। এগুলো কে করেছে? আওয়ামী লীগ করেছে। সুতরাং স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের দোসরদের অর্থের বিনিময়ে অথবা কোনো সুযোগ-সুবিধার বিনিময় যেনো আশ্রয়-প্রশ্রয় দেওয়া না হয়। বিএনপির সেন্ট্রাল কমান্ড থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে পর্যন্ত তারা যেন এ বিষয়টিতে কঠোর থাকে। আবার যদি আওয়ামী লীগ কোনোদিন ফিরে আসে, তারা কেউ মাফ পাবেনা। সুতরাং আমরা এই আহ্বানটুকু জানাই। তার ব্যথার সঙ্গে আমরাও সমব্যথিত। আমরা চাই ওই খনিরা আর যেন কোনোভাবেই দেশে আশ্রিত না হয়।সমন্বয় সভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ এনসিপির জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৩ মে: নামাজের সময়সূচি
২৩ মে: নামাজের সময়সূচি

কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। Read more

বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত
বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন এবং বিএসএফ-৫৬ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) Read more

গকসু নির্বাচনে নারীর কণ্ঠস্বর: সাহস, সমতা ও সম্ভাবনার গল্প
গকসু নির্বাচনে নারীর কণ্ঠস্বর: সাহস, সমতা ও সম্ভাবনার গল্প

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন ২০২৫–এর ভোটগ্রহণ আগামী ২৫ সেপ্টেম্বর। দীর্ঘ সাত বছর পর আয়োজিত এ নির্বাচনে শিক্ষার্থীদের Read more

বকশীগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে ৮ শিক্ষকের জিডি
বকশীগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে ৮ শিক্ষকের জিডি

জামালপুরের বকশীগঞ্জে ৮ জন শিক্ষক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। তারা বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের পূর্ব বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের Read more

মায়ের কথা-ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন: তারেক রহমান
মায়ের কথা-ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন: তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তাঁর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১
রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১

রাজবাড়ীর পাংশায় যৌথ বাহিনীর অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র, ককটেল, হাসুয়াসহ ইউনুস মন্ডল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাংশা উপজেলার পাট্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন