নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের সমাধান করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা ছাড়া বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না।বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।‘আওয়ামী লীগের বিচার, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে’ মশাল মিছিল আয়োজন করে এনসিপির শাহবাগ জোন।মিছিলে এনসিপির মতিঝিল, রমনা, পল্টন ও শাহবাগ এলাকার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মশাল নিয়ে অংশগ্রহণ করেন। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।মিছিলের পর সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার, মাহবুব আলম, যুগ্ম সদস্য সচিব জয়নুল আবেদীন শিশির, নিজাম উদ্দিন নিজাম, ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ, দক্ষিণাঞ্চলের সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরীসহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ভীম্পালী ডেভিড রাজু প্রমুখ।সারোয়ার তুষার বলেন, নির্বাচনে আগে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার এগুলোর প্রশ্নে এবং সংস্কার প্রশ্নে আমরা সকল পক্ষকে আন্তরিক দেখতে চাই।এগুলো হলে আমরা নির্বাচনের পক্ষে খুব ইতিবাচক আছি এবং থাকব। তবে বিচার এবং সংস্কার প্রশ্নে কোনো রকম ছাড় দেওয়া হবে না।পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগের কারণে যে গণহত্যার অংশ নিতে বাধ্য হয়েছেন। এটা পাপ মোচনের একটাই রাস্তা, আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করুন। সারা দেশ থেকে আওয়ামী লীগের কর্মীরা ঢাকা শহরে এসে জড়ো হচ্ছে, আর যেখানে সেখানে মিছিল করছে – তাদেরকে গ্রেপ্তার করুন। তাহলে ছাত্রজনতা আপনাদের বুকে টেনে নেবে।তিনি বলেন, আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা রাজপথ দখলে রাখব। ঢাকা মহানগরের প্রত্যেকটা জায়গায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সবসময় রাজপথে সক্রিয় থাকব। কোন আওয়ামী লীগ আসে আমরা দেখব।সারোয়ার তুষার আরও বলেন, যারা নব্য আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছেন, খুব ভাবছেন মাঠ ফাঁকা। ফাঁকা মাঠে গোল দেব। ১৫ বছরে গোল দিতে পারেন নাই। এখন আর গোল দেওয়ার চেষ্টা করবেন না। জনগণ কিন্তু খুব শক্ত ডিফেন্স তৈরি করেছে কারচুপি, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাসের বিরুদ্ধে। সুতরাং যারা সন্ত্রাস করতে চাইবেন, মাদক কারবার করবেন, এলাকায় চাঁদাবাজি করতে চাইবেন, ঢাকায় সুশীল হয়ে সভা সেমিনারে মাঠ গরম করবেন আর কর্মীরা নরসিংদী, ঝালকাঠি, শরীয়তপুরে সমস্ত কিছু লুটপাট করে ফাঁকা বানিয়ে দেবে – এটা আর হতে যাচ্ছে না। জনগণ সচেতন হয়েছে।যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কোনো আইনের প্রয়োজন নেই। কারণ, জুলাই গণঅভ্যুত্থান ও শেখ হাসিনার পতন আইন মেনে হয়নি। সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ ভূমিকায় ফ্যাসিস্ট এ দলটিকে নিষিদ্ধ করা সম্ভবযুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, আওয়ামী লীগ নিয়ে সরকার নতজানু আচরণ করছে। আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। একটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে কুসুম কুসুম বিরোধিতা করছে। তারেক রহমানকে স্পষ্ট করতে হবে— আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চান কি না। এ ব্যাপারে কোনো টালবাহানা চলবে না।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘জামায়াত-এনসিপি নাখোশ’
পত্রিকা: ‘জামায়াত-এনসিপি নাখোশ’

শনিবার ঢাকার সব খবরের কাগজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ Read more

বাংলাদেশিদের জন্য ফের খুলছে কুয়েতের শ্রমবাজার
বাংলাদেশিদের জন্য ফের খুলছে কুয়েতের শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে কুয়েতের শ্রমবাজার। শিগগিরই এ নিয়ে ঢাকার সঙ্গে সমঝোতা সই করতে যাচ্ছে দেশটি। রোববার (১৯ অক্টোবর) ফরেন Read more

বিএনপির কাছে আসন চাওয়ার খবর ‘ভিত্তিহীন’: এনসিপি
বিএনপির কাছে আসন চাওয়ার খবর ‘ভিত্তিহীন’: এনসিপি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কাছে আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায়—এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে Read more

নদের স্রোতে ভেসে এলে মৃত গন্ডার, হাড়গোড় যাবে জাদুঘরে
নদের স্রোতে ভেসে এলে মৃত গন্ডার, হাড়গোড় যাবে জাদুঘরে

ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের নদনদীর পানি বাড়ছে। এরই মধ্যে বুধবার (৮ অক্টোবর) সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে Read more

চুয়াডাঙ্গা হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গা হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোহাম্মদ মানিক (২৮) কে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৩০ Read more

গাজায় তীব্র অপুষ্টির শিকার ৯৫ হাজার শিশু: জাতিসংঘ
গাজায় তীব্র অপুষ্টির শিকার ৯৫ হাজার শিশু: জাতিসংঘ

ফিলিস্তিনের গাজার শিশুদের পুষ্টিহীনতা ‘আশঙ্কাজনক’ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। ২০২৫ সালে উপত্যকাটির প্রায় ৯৫ হাজার শিশু পুষ্টিহীনতায় আক্রান্ত হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন