আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোন সম্ভাবনা নেই। বরং সংগঠন হিসেবেও, এরইমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বিচার পাওয়ার পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।বুধবার (০১ অক্টোবর) বরিশালে দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।আসিফ নজরুল বলেন, দেশের সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ মুখর পরিবেশেই শারদীয় দুর্গা উৎসব উদযাপন করছে। অপশক্তি ষড়যন্ত্র করলেও সরকার সতর্ক ছিলো।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পাহাড়কে যারা অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্খা নেয়া হবে বলে জানান তিনি। আসিফ নজরুল বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টা বিদেশি সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ তুলে নেবার বিষয়ে যা কিছু বলেছেন তা থিউরিটিক্যাল। তবে, আগামী নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও হবার সম্ভাবনা নেই বলে জানান তিনি।তিনি আরও বলেন, সংবিধান পরিবর্তন করতে হলে রাজনৈতিক দলের সংযোগ ছাড়া সম্ভব নয়। তারপরও সাধারণ এবং সরকারী অধ্যাদেশ দিয়ে যেগুলো সম্ভব তা সংস্কার করেছি। আর ফেব্রুয়ারীর প্রথমার্ধে জাতীয় নির্বাচনের কথা আমাদের প্রধান উপদেষ্টা নির্ধারিত করেছেন তা ঠিকই সময়েই হবে। নির্বাচন দিয়েই আমরা চলে যেতে চাই।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘যারা নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে’
‘যারা নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে’

যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার Read more

ইরানে আদালতে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ৫
ইরানে আদালতে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে একটি আদালত ভবনে সন্ত্রাসী হামলায় অন্তত ৫ জন নিহত এবং আরও ১৩ জন আহত Read more

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন

পুলিশের অ্যাডিশনাল আইজি, ডিআইজি ও অতিরিক্ত আইজি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) গ্রেড-২ করা হয়েছে।রোববার স্বরাষ্ট্র Read more

হজে গিয়ে আরও একজনের মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৫১,২৭৮ হজযাত্রী
হজে গিয়ে আরও একজনের মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৫১,২৭৮ হজযাত্রী

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে৮ পুরুষ ও একজন নারী। এরা হলেন  Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন