বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার ৭২ ঘন্টা পার হলেও অভিযুক্ত শিক্ষকদের অপসারন না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। তারা অভিযুক্ত শিক্ষকদের কুশপুত্তলিকা দাহ করে। আগামীকালের মধ্যে দাবি মানা না হলে আমরন অনশনের হুশিয়ারী দেন।রবিবার (১১ মে) বরিশাল নার্সিং কলেজের হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী দিনের কর্মসূচীর ঘোষনা দেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা বলেন, গত ৩০ এপ্রিল থেকে সমগ্র বাংলাদেশের নার্সিংয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রিধারী সরকারি ৩২ টি নার্সিং কলেজ এবং বেসরকারি ১৫৪ টি নার্সিং কলেজের শিক্ষার্থীগণ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ সহ ৪ দফা দাবীতে আন্দোলন করছিল। তারা ৬ মে কর্মসূচী পালনকালে শিক্ষকদের মারধরের শিকার হন। যতক্ষণ পর্যন্ত তাদের ৪ দফা দাবি মানা ও মারধরের ঘটনার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলা এবং আমরন অনশনের হুশিয়ারী দেন।সংবাদ সম্মেলন শেষে একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীরা তাদের উপর হামলায় জড়িত শিক্ষকদের কুশপুত্তলিকা দাহ করে। আগামীকাল আন্তর্জাতিক নার্সেস ডে পালন থেকে বিরত থাকার কথা জানান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পারিবারিক কলহের জেরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শাকিল মিয়া (২৮)।রবিবার (২৪ আগস্ট) দুপুর Read more

সাত কলেজের শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক স্থাপনের উদ্যোগ
সাত কলেজের শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক স্থাপনের উদ্যোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত রাজধানী ঢাকার সাত (০৭) টি সরকারি কলেজের শিক্ষার্থীদের দাপ্তরিক কাজকর্ম সহজীকরণের লক্ষ্যে প্রত্যেকটি কলেজে আলাদাভাবে হেল্প ডেস্ক Read more

তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী আটক
তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী আটক

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ মোছাঃ রোহিদা বেগম (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে যৌথ Read more

ভোলার তজুমদ্দিনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা ও প্রতিবাদ
ভোলার তজুমদ্দিনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা ও প্রতিবাদ

ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবীতে স্বামীকে আটকে রেখে মারধর করে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। তিনি মামলার এজাহার Read more

কাশিমপুরে ১২ বছর বয়সী শিশুকে বলাৎকার, গ্রেফতার ১
কাশিমপুরে ১২ বছর বয়সী শিশুকে বলাৎকার, গ্রেফতার ১

গাজীপুরের কাশিমপুরে আল-আমিন (১২) নামের এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক হুজুরকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত হুজুরের নাম আশরাফুল ইসলাম (৩০)।তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন