চাঁদাবাজির অভিযোগে সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে ‘হাতকাটা’ টিপুসহ চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।সোমবার (১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি আবদুল হান্নান। গ্রেফতারকৃতরা হলেন- আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকার টিপু ওরফে হাতকাটা টিপু, মানিকগঞ্জ জেলার সদর থানার মাধবপুর এলাকার মো. তাইজুল ইসলামের ছেলে আমির হোসেন, একই জেলার শিবালয় থানার নিহালপুর এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ ও গোপালগঞ্জ জেলার সদর থানার চর মানিকদা মিয়া বাড়ি নিবাসী জামিল আহমেদের ছেলে মো. রহমতুল্লাহ শেখ।জানা গেছে, আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করেন। এ সময় চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আমির হোসেন, নুর মোহাম্মদ ও রহমতুল্লাহ শেখকে আটক করেন। পরে তাদের দেয়া তথ্যমতে টিপুকে আটক করে যৌথ বাহিনী।যৌথ বাহিনী জানায়, টিপু বেশ কয়েকটি মামলার আসামি। আশুলিয়া বাইপাইল এলাকার প্রতিটি দোকান থেকে তার নেতৃত্বে নিয়মিত আদায় করা হতো চাঁদা। এরআগে তার গ্রেফতারের দাবি তুলে কাফনের কাপড় মাথায় বেঁধে মানববন্ধনও করেন স্থানীয়রা। পরে আটককৃতদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়।আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শান্তর দুর্দান্ত শতকে শ্রীলঙ্কার সামনে কঠিন লক্ষ্য
শান্তর দুর্দান্ত শতকে শ্রীলঙ্কার সামনে কঠিন লক্ষ্য

শান্তর সেঞ্চুরিতে ভর করে গল টেস্টে ৬ উইকেটে ২৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ফলে শ্রীলঙ্কার সামনে জয়ের লক্ষ্য Read more

কুমিল্লা নগরীতে মাদকের জেরে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লা নগরীতে মাদকের জেরে যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল এলাকায় মাদকের জেরে মহরম নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার Read more

চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবি আদায়ে মানববন্ধন
চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবি আদায়ে মানববন্ধন

চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে সারাদেশে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আহ্বানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে Read more

পাকিস্তানে ভারতের হামলায় চীনের গভীর উদ্বেগ
পাকিস্তানে ভারতের হামলায় চীনের গভীর উদ্বেগ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরসহ দেশটির বিভিন্ন এলাকায় ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে উভয়েরই প্রতিবেশী Read more

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নরসিংদীতে ফোনে কথা বলে রেললাইন দিয়ে হাটার সময় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার Read more

বরিশালে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বরিশালে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বেপরোয়া গতিতে চলা বরিশাল-ঢাকা মহাসড়কে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাঁপায় মোটরসাইকেল অরোহী দুই ঠিকাদার ঘটনাস্থলেই নিহত হয়েছেন।সোমবার (১২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন