ছিনতাই, সংকেত বাতির সেবা না থাকায় অনুমান নির্ভর করে ট্রেন যাত্রাবিরতি দেয় ও ছেড়ে যায়। নানা স্বল্পতায় দুর্ভোগ চরমে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশন। রাতে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। বি-গ্রেডে অবনমনের প্রতিবাদে ও বি-গ্রেডে পুন:বহালের দাবিসহ শিল্পনগরী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে বিভিন্ন দাবি আদায়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুগঞ্জ রেল স্টেশনের ১নং প্লাটফর্মে দুই ঘন্টাব্যাপী ঐক্যবদ্ধ আশুগঞ্জ এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া সংগঠনসহ সাধারণ লোকজন মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন থেকে বক্তারা এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে রেলপথ অবরোধ করার ঘোষণা দেন।এর আগে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকা গামী উপকূল এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের মাঝে ৫ শতাধীক গোলাপ ফুল ও ১ হাজারেরও বেশী পানির বোতল বিতরণ করেন ঐক্যবদ্ধ আশুগঞ্জ এর সদস্যরা। এসময় ট্রেনের লোকেমেটিভ মাষ্টার, গার্ড, স্টুয়ার্ড ও উপকূল এক্সপ্রেস ফেসবুক পেজের এডমিনদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান সিরাজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, শহর শিল্প ও বনিক সমিতির সভাপতি মো. গোলাম হোসেন ইপটি, আশুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. মোজাম্মেল হক, সাবেক সাধারণ সম্পাদক আল মামুন, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোবারক হোসেন, প্যানেল চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, উপজেলা জামায়াত আমীর মো. শাহজাহান, যুবদল সভাপতি আলমগীর খান সহ অনেকেই বক্তব্য রাখেন।এ সময় বক্তারা বলেন, আশুগঞ্জ হচ্ছে বাংলাদেশের অন্যতম শিল্প ও বন্দর নগরী। এখানে আটটি কেপিআইভুক্ত প্রতিষ্ঠান রয়েছে যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলার লোকজন চাকরির সুবাদে বসবাস করেন। এখানে চাহিদার তুলনায় ট্রেনের যাত্রাবিরতি ও আসন বরাদ্দ খুবই নগন্য। যার কারনে যাত্রীদের চলাচলে খুবই সমস্যায় পড়তে হচ্ছে। কয়েক বছর আগে কোন কারণ ছাড়াই স্টেশনটিকে ডি গ্রেড থেকে বি গ্রেডে নামিয়ে আনা হয়। এখানে সংকেত বাতির ব্যবস্থা নেই।আগুগঞ্জ-ভৈরবের মাঝামাঝি সেতুতে প্রতিনিয়ত ট্রেন থেকে ছিনতাই হচ্ছে। যার কারনে আশুগঞ্জ রেলস্টেশনকে বি গ্রেডে পুন:বহাল। বি গ্রেডের সকল সুযোগ সুবিধা বাস্তবায়ন। স্টেশন মাস্টার ও আধুনিক সিগনালিং সিস্টেমের ঘাটতির কারণে যাত্রী ওঠানামায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে তাই  দ্রুত সিগন্যালিং ব্যবস্থা শুরু করা। ঢাকা ও চট্রগ্রামগামী, সুবর্ণচর এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, মহানগর গোধূলি ও পারাবত এক্সপ্রেস ট্রেনের স্টপিজের ব্যবস্থা , সুপেয় খাবার পানি ও টয়লেটের ব্যবস্থা, টিকিট কালোবাজারি ও স্টেশনে অসামাজিক কার্যকলাপ বন্ধে জি আর পি ফাড়ির ব্যবস্থা, রাত্রিকালীন আলো ও ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা, পর্যাপ্ত লোকবলের ব্যবস্থা, প্রথম ও দ্বিতীয় প্লাটফর্মের পরিধি বৃদ্ধি, উন্নতমানের ভিআইপি বিশ্রামাগার স্থাপন, দ্বিতীয় শেণির বিশ্রামাগারের উন্নয়ন ও সম্প্রসারণ, স্টেশনের আউটারে ও রেলসেতু এলাকায় নিরাপত্তা বেস্টনী তৈরি করার দাবি জানান তারা।এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে রেলপথ অবরোধ করার ঘোষণা দেন বক্তারা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুরুষ হলে আমাদের মুখোমুখি হোন, পাক সেনাপ্রধানকে টিটিপি নেতার হুমকি
পুরুষ হলে আমাদের মুখোমুখি হোন, পাক সেনাপ্রধানকে টিটিপি নেতার হুমকি

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর প্রকাশ করা একটি ভিডিওতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে। ভিডিওতে এক শীর্ষ Read more

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ বলে নিন্দা জানালো উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ বলে নিন্দা জানালো উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। আজ সোমবার যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ বলে নিন্দা জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড জাতিসংঘের মর্যাদা নষ্ট Read more

টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর)

আজ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি পাকিস্তান। এছাড়াও চ্যাম্পিয়নস লিগে মাঠে নামছে বায়ার্ন, চেলসি, ইন্টার ও আতলেতিকো, পিএসজি, লিভারপুল, Read more

উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অভিযান চালিয়ে ১ লক্ষ ইয়াবাসহ ইকরাম নামের এক যুবককে আটক করেছে। এ সময় তার ব্যবহৃত একটি Read more

কোম্পানীগঞ্জে ১৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ
কোম্পানীগঞ্জে ১৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট টু মৌলভীবাজার সড়কের সাড়ে ৭ কিলোমিটার পাকা সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ এনে কাজ বন্ধ করে দিয়েছেন ওই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন