ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবনের অপরাধে মো. আল-আমিন মোল্যা (২৬) নামে এক মাদকসেবিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও অতিরিক্ত এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান এ দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত আল-আমিন মোল্যা ওই একই এলাকার আহাদ মোল্যার ছেলে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আল-আমিন মোল্যা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সেবন করে আসছিল। এমনকি অনেক সময় মাদকসেবন করে অস্বাভাবিক আচরণ করতো। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান মাদকসেবন ও পরিবহনের দায়ে আল-আমিন মোল্যাকে হাতেনাতে আটক করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় শাস্তিস্বরূপ চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, ‘সুনির্দিষ্ট তথ‍্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, দুই আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ
সিরাজদিখানে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, দুই আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি কারখানার বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিতে স্কুল থেকে ১০ কিলোমিটার দূরে উপজেলা চত্ত্বরে শতাধিক শিক্ষার্থীকে দাঁড় করানোর অভিযোগ Read more

আপিলেও রেহাই মিলল না চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন
আপিলেও রেহাই মিলল না চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় চট্টগ্রাম-৯ (কোতোয়ালি–বাকলিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে Read more

পাথরঘাটায় নৌবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
পাথরঘাটায় নৌবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বরগুনার পাথরঘাটা উপজেলায় তিন শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (২৩ জুন) উপজেলার সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে নৌবাহিনীর নিজস্ব Read more

ইসরাইলি আগ্রাসনে ইরানের আত্মরক্ষার অধিকারকে পূর্ণ সমর্থন করে পাকিস্তান
ইসরাইলি আগ্রাসনে ইরানের আত্মরক্ষার অধিকারকে পূর্ণ সমর্থন করে পাকিস্তান

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বিশেষ অধিবেশনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে ইসরাইলের স্পষ্ট Read more

গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩
গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩

রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল করায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় মাওলানা ভাসানী Read more

গাজায় নৃশংসতা ইসরায়েলি সেনাদের বাড়ছে আত্মহত্যা, মানসিক রোগে ভুগছেন ৬০%
গাজায় নৃশংসতা ইসরায়েলি সেনাদের বাড়ছে আত্মহত্যা, মানসিক রোগে ভুগছেন ৬০%

ফিলিস্তিনের গাজায় দুই বছর ধরে হামলার সময় এবং এর পর থেকে ইসরায়েলের সেনাদের মধ্যে আত্মহত্যা ও আঘাত–পরবর্তী মানসিক চাপসংক্রান্ত রোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন