চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার (৮ এপ্রিল) দুইটি ম্যাচ ছিল। এক ম্যাচে রিয়ালকে আতিথ্য দিয়েছিল ইংলিশ জায়ান্ট আর্সেনাল। অপর ম্যাচে মুখোমুখি হয়েছিল বায়ার্ন ও ইন্টার। এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের ১৭ মিনিটের ঝড়ে উড়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। অপর ম্যাচে ইউরোপিয়ান কমপিটিশনে বায়ার্নের ২২ ম্যাচের অজেয় যাত্রা থামিয়েছে ইন্টার মিলান।আর্সেনাল ৩-০ রিয়াল মাদ্রিদচ‍্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার রাতে রিয়ালকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। রাইসের জোড়া গোলের পর জালের দেখা পেয়েছেন মিকেল মেরিনো। প্রায় ৫৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১২টি শট নেয় আর্সেনাল, বিস্ময়করভাবে এর ১১টিই ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে রিয়াল ৯ শটের কেবল তিনটি লক্ষ‍্যে রাখতে পারে।প্রথমার্ধ থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে আর্সেনালে। প্রথম হাফে কোনো গোল না হলেও, পাঁচটি শট নেয় গানাররা। যার চারটি ছিল লক্ষ‍্যে। তবে দ্বিতীয় হাফে আর জাল অক্ষত রাখতে পারেনি রিয়াল। ৫৮তম মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন রাইস। যা ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি রিয়াল গোলরক্ষক কোর্তোয়া।৭০তম মিনিটে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। আরেকটি দুর্দান্ত ফ্রি কিকে জাল খুঁজে নেন রাইস। পোস্ট ঘেঁষে যাওয়া তীব্র গতির শট ফেরানোর কোনো সুযোগই পাননি কোর্তোয়া। ৭৫তম মিনিটে ব্যবধান ৩-০ করেন মারিনো। ডি বক্সের মাথায় লুইস স্কেলির কাছ থেকে বল পেয়ে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন এই স্প‍্যানিশ মিডফিল্ডার।যোগ করা সময়ের শেষ দিকে হতাশা প্রকাশ করে দ্বিতীয় হলুদ কার্ডের সুবাদে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কামাভিঙ্গা। আগামী ১৬ এপ্রিল সান্তিয়াগো বের্নাবেউয়ে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল। বায়ার্ন মিউনিখ ১-২ ইন্টার মিলানরাতের আরেক কোয়ার্টার ফাইনালে বায়ার্নের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে ইন্টার মিলান। নিজেদের মাঠে ২২ ম্যাচের অজেয় যাত্রা থামল বায়ার্নের। ইউরোপ সেরার আসরে সবশেষ ২০২১ সালের এপ্রিলে পিএসজির বিপক্ষে ঘরের মাঠে হেরেছিল বাভারিয়ানরা।ইন্টারের রক্ষণে চাপ ধরে রেখে প্রথমার্ধে ৭ শটের চারটি লক্ষ্যে রাখে বায়ার্ন। তবে প্রথমার্ধে কোন গোলের দেখা পায়নি তারা। উল্টো ৩৮ মিনিটে লাউতারো মার্টিনেজ সফরকারীদের এগিয়ে দেন। যেটি ছিল ইন্টারের প্রথম লক্ষ্যে রাখা শট।ইন্টারের হয়ে প্রথম গোলটি করেন লাউতারো মার্টিনেজ।দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বায়ার্ন। অবশেষে সেই সমতা আসে ম্যাচের ৮৫তম মিনিটে। মুলার বায়ার্নকে সমতায় ফেরান। কিছুদিন আগেই এই জার্মান ঘোষণা দিয়েছিলেন, চলতি মৌসুম শেষে বায়ার্ন ছাড়ছেন তিনি। তবে লিড আবারও ফিরে পেতে দেরি করেনি ইন্টার। ৮৮তম মিনিটে ফ্রাত্তেসি ইন্টারের হয়ে গোল করেন। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথ অনেকটা সহজ হয়ে গেল ইন্টারের। আগামী ১৬ এপ্রিল ইন্টারের মাঠে যাবে বায়ার্ন। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের নিকটে একটি মানবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে Read more

ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজার কাছাকাছি ফ্লোটিলার ৩০ জাহাজ
ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজার কাছাকাছি ফ্লোটিলার ৩০ জাহাজ

ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজা প্রায় ৩০টি ফ্লোটিলা জাহাজ গাজা উপকূলের কাছাকাছি পৌঁছেছে। জাহাজগুলো গাজা উপকূল থেকে ৮৫ কিলোমিটার দূরে রয়েছে Read more

নীলফামারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নীলফামারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নীলফামারীতে অষ্টম শ্রেণীর স্কুলছাত্রী অনামিকা রায় (১৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার Read more

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন দলের আত্মপ্রকাশ
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন দলের আত্মপ্রকাশ

সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল 'জনতা পার্টি বাংলাদেশ'। Read more

নাইক্ষ্যংছড়িতে ৬ অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিক আটক
নাইক্ষ্যংছড়িতে ৬ অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় মিয়ানমারের ৬ জন নাগরিককে আটক করেছে ৩৪ বিজিবি (কক্সবাজার ব্যাটালিয়ন)। মঙ্গলবার (৯ Read more

গাজীপুর জেলা বিএনপির ইউনিট কমিটি বিলুপ্ত
গাজীপুর জেলা বিএনপির ইউনিট কমিটি বিলুপ্ত

গাজীপুর জেলা বিএনপির অধীন সব ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন