ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস পরীক্ষা-২০২৩ এর ফল প্রকাশিত হয়েছে।মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। এবার পাসের হার দাঁড়িয়েছে শতকরা ৯৩ শতাংশ। পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী উপাচার্যের কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবারের ফাজিল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছেন ১ লাখ ১৭ হাজার ২৯৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৮২৮ জন। বর্ষভিত্তিক পাসের হার হলো— প্রথম বর্ষ ৯০ দশমিক ৪৮ শতাংশ, দ্বিতীয় বর্ষ ৯৪ দশমিক ৭৪ শতাংশ এবং তৃতীয় বর্ষে ৯৬ দশমিক ৫৫ শতাংশ।মেধাতালিকায় এ বছর ফাজিল প্রথম বর্ষে পিরোজপুর জেলার ছারছীনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা, এবং দ্বিতীয় ও তৃতীয় বর্ষে চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা প্রথম স্থান অর্জন করেছে। ফল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলীসহ বিভিন্ন অনুষদের ডিন ও দপ্তরপ্রধানসহ শিক্ষক এবং কর্মকর্তারা।উল্লেখ্য, এবারের পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৪ জানুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত। শিক্ষার্থীরা ফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iau.edu.bd) এ দেখতে পারবেন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে চিতাবাঘ সদৃশ প্রাণীর দেখা, গ্রামে আতঙ্ক
মিরসরাইয়ে চিতাবাঘ সদৃশ প্রাণীর দেখা, গ্রামে আতঙ্ক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে বন্য প্রাণীর উপস্থিতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, প্রাণীটি দেখতে চিতাবাঘ কিংবা মেছো বাঘের মতো। Read more

ঈশ্বরদীতে বৃত্তি পেয়ে সংবর্ধনা ও সম্মাননা পেলেন ১৮২ জন কৃতি শিক্ষার্থী
ঈশ্বরদীতে বৃত্তি পেয়ে সংবর্ধনা ও সম্মাননা পেলেন ১৮২ জন কৃতি শিক্ষার্থী

পাবনার ঈশ্বরদীতে বৃত্তিপ্রাপ্ত ১৮২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার(১১ মে) দুপুর ১২ টার দিকে আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন Read more

সংস্কৃতির বেড়াজাল ডিঙিয়ে লক্ষ্মীপুরে ফরাসি তরুণী
সংস্কৃতির বেড়াজাল ডিঙিয়ে লক্ষ্মীপুরে ফরাসি তরুণী

ভালোবাসা কোনো সীমান্ত মানে না, মানে না ভাষা কিংবা সংস্কৃতির ভিন্নতা; এই কথাটিকেই যেন বাস্তবে প্রমাণ করেছেন ফ্রান্সের এক তরুণী Read more

সম্প্রীতির অপূর্ব মেলবন্ধন, পাশাপাশি মসজিদ-মন্দিরে চলছে নামাজ ও পূজা
সম্প্রীতির অপূর্ব মেলবন্ধন, পাশাপাশি মসজিদ-মন্দিরে চলছে নামাজ ও পূজা

একই আঙিনায় মসজিদ ও মন্দির। প্রায় চার দশক ধরে মিলেমিশে চলছে মুসলিম সম্প্রদায়ের ইবাদত আর হিন্দু সম্প্রদায়ের উপাসনা। সময়মতো হচ্ছে Read more

বোল্ড হয়েও রিভিউ নিলেন রশিদ, হাসি থামাতে পারলেন না আম্পায়ার
বোল্ড হয়েও রিভিউ নিলেন রশিদ, হাসি থামাতে পারলেন না আম্পায়ার

গম্ভীর পরিস্থিতিতেও কখনো কখনো ক্রিকেট মাঠে এমন কিছু ঘটে, যা দর্শক, খেলোয়াড়, আম্পায়ার—সবার মুখে হাসি ফোটায়। এমনই এক ঘটনা ঘটে Read more

নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়ম, দুদকের অভিযান
নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়ম, দুদকের অভিযান

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (২১ জুলাই) নোয়াখালী জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন