ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের পর দেশজুড়ে শোক ও উত্তেজনার মধ্যেই সামনে এসেছে তার জীবনের শেষ মুহূর্তের একটি ছবি। তেহরান থেকে প্রকাশিত এই ছবিটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে তার হত্যাকাণ্ড ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রেক্ষাপটে।সংবাদমাধ্যম দ্য ডন বলছে, ইরানের রাজধানী তেহরান থেকে দেশটির নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জীবনের শেষ তোলা ছবি প্রকাশ করা হয়েছে। আল মায়াদিন ইংলিশ জানিয়েছে, এই ছবিটি খামেনির মৃত্যুর আগে তোলা শেষ ছবি বলে দাবি করা হচ্ছে।প্রতিবেদন অনুযায়ী, ছবিতে তাকে তেহরানে তার কার্যালয়ে দেখা যাচ্ছে। এটিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলায় নিহত হওয়ার ঠিক আগের মুহূর্তের ছবি বলে মনে করা হচ্ছে।উল্লেখ্য, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ফার্স নিউজ এজেন্সি সেসময় জানিয়েছিল, মার্কিন-ইসরায়েলি হামলায় সকালের দিকেই মারা গেছেন খামেনি। তিনি ওই সময় অফিসে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করছিলেন।মূলত হামলার পরপরই এক ইসরায়েলি কর্মকর্তা দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনেনি মারা গেছেন এবং তার মরদেহ পাওয়া গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ সেসময় জানিয়েছিল, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে। তিনি তার প্রাসাদের কমাউন্ডে প্রাণ হারিয়েছেন। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ইরানি উদ্ধারকারীরা।প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি সকালের দিকে খামেনির প্রাসাদ লক্ষ্য বড় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পরবর্তীতে স্যাটেলাইটে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খামেনি ছাড়াও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় তার মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাই নিহত হন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৪৮
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৪৮

ইস্কান্দার পুটেরির ইকো গ্যালারিয়ার কাছে একটি নির্মাণ প্রজেক্টে এক যৌথ অভিযানের সময় ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিসাররা অভিবাসী কর্মীদের বৈধ নতিপত্র যাচাই Read more

তীব্র শীত উপেক্ষা করে ৩শ ফিট এলাকা জনসমুদ্রে পরিণত
তীব্র শীত উপেক্ষা করে ৩শ ফিট এলাকা জনসমুদ্রে পরিণত

তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত হয়েছে ৩শ ফিট এলাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন Read more

জামায়াতের জাতীয় সমাবেশে যাচ্ছে না বিএনপি
জামায়াতের জাতীয় সমাবেশে যাচ্ছে না বিএনপি

আমন্ত্রণ জানালেও জামায়াতের সমাবেশে যাচ্ছে না বিএনপি এবং যুগপৎ আন্দোরনের সঙ্গীরা। সুতরা কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাওয়া সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে Read more

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল শিক্ষার্থীরা
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল শিক্ষার্থীরা

টাঙ্গাইলের মির্জাপুরে টানা ৪০ দিন মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেয়েছেন গোড়াইল গ্রামের ৪ শিক্ষার্থী। শুক্রবার (১১ এপ্রিল) Read more

ইউরোপের ভিসা পেতে ভারতে গিয়ে গ্রেপ্তার ৭ বাংলাদেশি
ইউরোপের ভিসা পেতে ভারতে গিয়ে গ্রেপ্তার ৭ বাংলাদেশি

ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। তাঁরা ইউরোপের দেশ বুলগেরিয়ায় যাওয়ার উদ্দেশ্যে ফেনীর পরশুরাম Read more

চরফ্যাশনে চার কিলোমিটার রাস্তা ভেঙে জনদুর্ভোগ চরমে
চরফ্যাশনে চার কিলোমিটার রাস্তা ভেঙে জনদুর্ভোগ চরমে

ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের চার কিলোমিটার রাস্তা জোয়ারের পানির স্রোতে ভেঙে গেছে। ওই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন