ফুটফুটে শিশু কাজী জয়দিয়া সারা (৭)। যশোর শহরের ষষ্টিতলা  এলাকার নব কিশলয় স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ে। মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে মায়ের সাথে আসে বাবা কাজী আজিজুর রহমানের সাথে দেখা করতে। তখনও তার বাবা ভবন দেখভালে ব্যস্ত ছিলেন। ফলে বাবা-মেয়ের খুব বেশি কথা হয়নি। মেয়ের সাথে আজিজুরের শেষ কথা ছিল ‘আম্মু তুমি বাসায় যাও, আমি আসছি’। এরপর ঘণ্টাখানের পর স্ত্রী সন্তানের কাছে খবর পৌঁছায় নির্মাণাধীন ভবনের ৬ তলার সানসেট ভেঙে নিচে পড়ে প্রকৌশলী আজিজুর রহমান মারা গেছেন। এরপর স্ত্রী ইশরাত জাহান ও মেয়ে সারা এসে দেখতে পান হাসপাতাল মর্গে আজিজুর রহমানের নিথর দেহ পড়ে আছে। তাদের আহজারিতে হাসপাতাল চত্বরে শোকের ছায়া নেমে আসে।  জয়দিয়া সারা জানায়, সকাল থেকে আব্বুর কথা খুব বেশি মনে পড়ছিল। মাকে সাথে করে গিয়েছিলাম আব্বুর সাথে দেখা করতে। আব্বু কাজে ব্যস্ত ছিল। তাই বেশি কথা বলতে পারিনি। আব্বু বলেছিলেন ‘আম্মু তুমি বাসায় যাও, আমি আসছি’। তিনি এভাবে আমাদের ফাঁকি দিয়ে সারাজীবনের জন্য চলে যাবেন তা ভাবতে পারিনি। এখন আমাকে কে আদর করবে? কে আমাকে বুকে জড়িয়ে ঘুমাবে?স্ত্রী ইশরাত জাহান জানান, দুর্ঘটনা কিছু সময় আগেও তার স্বামীর সাথে কথা বলেছেন। হঠাৎ করে তার মৃত্যুর খবর যেন মাথায় আকাশ ভেঙে পড়ার মত। তার সব কিছু শেষ হয়ে গেছে। স্বামী হারানোর স্ত্রী বড় ধাক্কায় হাউমাউ করে কাঁদছিলেন ইশরাত। বলছিলেন, ‘তোমার চলে যাওয়ার কষ্ট আমি সহ্য করবো কিভাবে?’উল্লেখ্য, মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে যশোর শহরে নির্মাণাধীন ৭ তলা ভবনের ৬ তলার সানসেট ভেঙে নিচে পড়ে প্রকৌশলী কাজী আজিজুর রহমান, মিজানুর রহমান ও শ্রমিক নুরুল রাজের মৃত্যু হয়। আজিজুর রহমান দিনাজপুর নিউটাউন এলাকার কাজী হাসান আলীর ছেলে। চাকরির সুবাদে স্ত্রী সন্তান নিয়ে যশোর শহরের খড়কি এলাকার ইলিয়াস হোসেনের ভাড়াবাড়িতে বসবাস করতেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমান বিধ্বস্তের ঘটনায় পোড়া শরীর নিয়ে বের হচ্ছে অনেকে
বিমান বিধ্বস্তের ঘটনায় পোড়া শরীর নিয়ে বের হচ্ছে অনেকে

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে একজন নিহতের খবর পাওয়া গেছে। Read more

সুনামগঞ্জ সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জ সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।শুক্রবার (১৫ আগস্ট) রাতে জেলার মধ্যনগর Read more

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু
শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

কার্গো ভিলেজে আগুন লাগার কারণে ছয় ঘণ্টার জন্য বন্ধ থাকার পর রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় Read more

গৌরনদী সরকারি কলেজের সামনেই ভাগাড়, শিক্ষার্থীদের বিক্ষোভ
গৌরনদী সরকারি কলেজের সামনেই ভাগাড়, শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশালের গৌরনদী সরকারি কলেজের সামনে ময়লার ভাগার (ডাম্পিং) স্থাপনকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা।রবিবার (১৯ Read more

গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান
গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান

ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২২ অক্টোবর) গৌরীপুর Read more

নবীনগরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
নবীনগরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে উপজেলার ইব্রাহিমপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন