২০২৫ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম স্থান অর্জন করেছে আনোয়ারার মেয়ে তাজনীন মেহেজাবীন চৌধুরী। ১৩০০ নম্বরের পরীক্ষায় সে পেয়েছে ১২৩৭ নম্বর।আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা মেহেজাবীন স্থানীয় আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়। শুক্রবার (১১ জুলাই) বিকেলে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে তার এই অর্জনের তথ্য নিশ্চিত হওয়া যায়।অসাধারণ এই অর্জনে উচ্ছ্বসিত পুরো পরিবার, শিক্ষক মহল ও এলাকাবাসী। গ্রামে বইছে উৎসবের আমেজ, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তার বন্যা।মাত্র তিন বছর বয়সে বাবাকে হারান মেহেজাবীন। শৈশব থেকেই জীবনযুদ্ধে লড়াই করে বড় হয়েছেন মায়ের ছায়াতলে। মা শাহীন আক্তার একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বাবাহীন মেয়েকে একাই আগলে রেখে গড়ে তুলেছেন সাহস ও মমতায়।মেয়ের সাফল্যে গর্বিত মা বলেন, ‘বাবা হারা মেয়েকে অনেক কষ্টে বড় করেছি। ওর অনেক শখ পূরণ করতে পারিনি, কিন্তু ও কোনোদিন অভিযোগ করেনি। আজ আমার মেয়ের কৃতিত্বে আমি শুধু গর্বিত মা নই, পুরো আনোয়ারা গর্বিত।’নিজের অনুভূতি জানাতে গিয়ে মেহেজাবীন বলেন, ‘আমি কখনো ভাবিনি বোর্ডে প্রথম হবো। নির্বাচনী পরীক্ষার পর কিছু কো-কারিকুলার কার্যক্রমে অংশ নিই, তাতে একাডেমিক পড়ায় কিছুটা পিছিয়ে পড়েছিলাম। আবার রমজানে অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন সহপাঠীরা প্রস্তুতিতে ব্যস্ত, আর আমি বিছানায়। তবু আল্লাহর রহমতে এই ফল করতে পেরেছি।’তিনি আরও বলেন, ‘আমি কখনো দিনে ৫-৬ ঘণ্টার বেশি পড়িনি। শারীরিক অসুস্থতা আর বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে ফল আরও ভালো হতে পারত। আশা করেছিলাম ১২৫০ এর ওপরে পাবো।’মেহেজাবীনের স্বপ্ন, বড় হয়ে বিচার বিভাগের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে কাজ করবেন।আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নাসির উদ্দীন বলেন, ‘বেসরকারিভাবে আমরা তার ফলাফল জানতে পেরেছি। তার এই অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের।’সিনিয়র শিক্ষক আজগর আলী বলেন, ‘আমরা আগেই জানতাম সে ভালো কিছু করবে। সবসময় পরিশ্রম করেছে, মেধা ও নিষ্ঠায় কখনো কমতি ছিল না। সে যে সাফল্য ছিনিয়ে আনবে, তা আমরা বিশ্বাস করতাম।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা
তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা

দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর কন্যা ও স্ত্রীসহ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে Read more

নরসিংদীতে চাঁদা না দেয়া ব্যবসায়ীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন
নরসিংদীতে চাঁদা না দেয়া ব্যবসায়ীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন

নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:  নরসিংদীতে চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক Read more

গুলিবিদ্ধ হওয়ার ৩ ঘণ্টা আগে ফেসবুকে যা লিখেছিলেন ওসমান
গুলিবিদ্ধ হওয়ার ৩ ঘণ্টা আগে ফেসবুকে যা লিখেছিলেন ওসমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন।আজ শুক্রবার (১২ ডিসেম্বর) Read more

সমুদ্রপথে ইতালিতে অভিবাসীদের পৌঁছানোর শীর্ষে বাংলাদেশ
সমুদ্রপথে ইতালিতে অভিবাসীদের পৌঁছানোর শীর্ষে বাংলাদেশ

সমুদ্র পথে চলতি বছরে এখন পর্যন্ত ইতালিতে পৌঁছানোর শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশি অভিবাসীরা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ২০২৫ সালের ১ Read more

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি বিমানবন্দর বন্ধ
ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি বিমানবন্দর বন্ধ

ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইলের অধিকৃত ভূখণ্ডে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যেটি তেলআবিবের আকাশে ঘুরে বেড়ানোয় জায়োনিস্টদের মধ্যে আতঙ্ক Read more

টাকা খাওয়ার জন্য মামলা ব্যবসা শুরু করেছে একটি দল: সারজিস
টাকা খাওয়ার জন্য মামলা ব্যবসা শুরু করেছে একটি দল: সারজিস

টাকা খাওয়ার জন্য মামলা ব্যবসা শুরু করেছে একটি দল বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন