সংযুক্ত আরব আমিরাতে ‘আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র’ লটারিতে একসঙ্গে ২ বাংলাদেশির ভাগ্য খুলে গেছে। এই ড্রতে সবুজ মিয়া নামের এক বাংলাদেশি প্রবাসী জিতে নিয়েছেন ২ কোটি দিরহাম, যার বর্তমান বিনিময় হার অনুযায়ী মূল্য প্রায় ৬৬ কোটি টাকা।পুরস্কার জিতেছেন পারভেজ হোসেন আনোয়ার নামে আরেক বাংলাদেশিও। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন একটি সম্পূর্ণ নতুন রেঞ্জ রোভার ভেলার গাড়ি। আনোয়ার ২০০৯ সাল থেকে আমিরাতের শারজায় বসবাস করছেন।দুবাইয়ের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বিগ টিকিট র‌্যাফেলের ২৭৭তম সিরিজের ফলাফল ঘোষণা করা হয় গত রোববার। বিজয়ী নির্বাচিত হন ১৯৪৫৬০ নম্বর টিকিটধারী ব্যক্তি, যিনি পেয়েছেন সর্বোচ্চ পুরস্কার- দুই কোটি দিরহাম।এ ছাড়াও ওই ড্রতে আরও কয়েকজন বিজয়ী পেয়েছেন নগদ সান্ত্বনা পুরস্কার। তাদের প্রত্যেকেই পান ৫০ হাজার দিরহাম। পাশাপাশি ৪ জন প্রতিযোগী সর্বোচ্চ দেড় লাখ দিরহাম পর্যন্ত নগদ পুরস্কার লাভ করেন।সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের লটারি জেতার ঘটনা নতুন নয়। এর আগে চলতি বছরের জুলাই মাসে মোহাম্মদ নাসের বেলাল নামে এক বাংলাদেশি ইলেকট্রিশিয়ান ‘বিগ টিকিট’ ড্রতে জিতে নেন ২.৫ কোটি দিরহাম।প্রতিষ্ঠানটি জানায়, আগস্ট মাসের জন্য একটি নতুন গ্র্যান্ড প্রমোশনের ঘোষণা এসেছে। এই প্রমোশনে অংশগ্রহণকারীদের মধ্যে আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য লাইভ ড্রতে একজন ভাগ্যবান পাবেন ১৫ কোটি দিরহাম পুরস্কার। এ ছাড়াও সেদিন ছয়জন বিজয়ী প্রত্যেকে পাবেন এক লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার।বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, ১ থেকে ২৫ আগস্টের মধ্যে যারা একবারে দুটি বা ততোধিক নগদ টিকিট কিনবেন, তারা ৩ সেপ্টেম্বরের লাইভ ড্রতে নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন। লাইভ ড্রতে সরাসরি উপস্থিত হতে পারলে প্রতিযোগীরা অতিরিক্ত ৫০ হাজার থেকে দেড় লাখ দিরহাম পর্যন্ত জেতার সুযোগ থাকবে।এই ড্রতে অংশ নেওয়ার সুযোগ পাওয়া ৪ জন প্রতিযোগীর নাম ১ সেপ্টেম্বর বিগ টিকিটের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া আগস্ট প্রমোশনে বিজয়ীদের জন্য থাকছে একটি বিএমডব্লিউ M440i গাড়ি জেতার সুযোগ। সেই গাড়ির বিজয়ী ঘোষিত হবেন ৩ সেপ্টেম্বর। অন্যদিকে, আগামী ৩ অক্টোবর আরও একজন বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে একটি নতুন রেঞ্জ রোভার ভেলার।প্রসঙ্গত, ‘বিগ টিকিট’ হলো সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আয়োজিত একটি জনপ্রিয় লটারি প্রতিযোগিতা। ১৯৯২ সালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা শুরু করা এই লটারি প্রতি মাসেই অনুষ্ঠিত হয় এবং এটি বর্তমানে অঞ্চলটির দীর্ঘতম এবং বৃহত্তম চলমান র‍্যাফেল ড্র হিসেবে স্বীকৃত।‘বিগ টিকিট’ লটারির মাধ্যমে অংশগ্রহণকারীরা বিপুল অঙ্কের নগদ অর্থ এবং বিলাসবহুল গাড়ি জেতার সুযোগ পান। প্রতি মাসে এখানে ‘গ্যারান্টেড ক্যাশ ড্র’ এবং প্রতি দুই মাস পরপর ‘ড্রিম কার ড্র’ আয়োজন করা হয়ে থাকে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ১০০ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ১০০ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ইরান ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের ছোড়া প্রতিটি ক্ষেপণাস্ত্র Read more

চট্টগ্রামে ছদ্মবেশে পাহাড় কেটে উন্নয়ন: ‘স্বপ্নের’ ভবন, শেষপর্যন্ত উচ্ছেদ
চট্টগ্রামে ছদ্মবেশে পাহাড় কেটে উন্নয়ন: ‘স্বপ্নের’ ভবন, শেষপর্যন্ত উচ্ছেদ

চট্টগ্রামের পাহাড়ঘেরা নগরী আজ উন্নয়নের নামে ধ্বংসের দ্বারপ্রান্তে। নিয়ম, নীতি ও পরিবেশের তোয়াক্কা না করে গড়ে উঠছে একের পর এক Read more

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন গ্রেপ্তার
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন গ্রেপ্তার

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত Read more

বাবা হারালেন এবাদত হোসেন
বাবা হারালেন এবাদত হোসেন

এশিয়া কাপে শ্রীলঙ্কার ক্রিকেটার দুনিথ ওয়েল্লালাগের বাবা সুরাঙ্গা ওয়েল্লালাগের হৃদরোগে মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট বিশ্বে। গতকাল বৃহস্পতিবার (১৮ Read more

গাজায় সাংবাদিক হত্যায় ‘বৈধতা’ দেয়ার অভিযোগে রয়টার্স ছাড়লেন আলোকচিত্রী ভ্যালেরি জিঙ্ক
গাজায় সাংবাদিক হত্যায় ‘বৈধতা’ দেয়ার অভিযোগে রয়টার্স ছাড়লেন আলোকচিত্রী ভ্যালেরি জিঙ্ক

গাজায় সাংবাদিক হত্যাকে ন্যায্যতা দেয়ার অভিযোগ তুলে রয়টার্স থেকে পদত্যাগ করেছেন কানাডীয় ফটোসাংবাদিক ভ্যালেরি জিঙ্ক। আট বছর ধরে ‘স্ট্রিংগার’ হিসেবে কাজ Read more

১০ ঘন্টার ব্যবধানে সীতাকুণ্ডে আরো এক লাশ উদ্ধার
১০ ঘন্টার ব্যবধানে সীতাকুণ্ডে আরো এক লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে দশ ঘন্টা ব্যবধানে আরো এক মহিলার (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৮ আগস্ট) সকাল দশটার দিকে উপজেলা সৈয়দপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন