মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলে ইরানের ড্রোন হামলায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ইরানের সামরিক বাহিনীর ছোড়া ড্রোনের আঘাতে ওই ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে বলে আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে।এর আগে, ইরানের হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। এছাড়া দেশটির একটি তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক এক নাগরিকের প্রাণহানি ঘটেছে।আমিরাতের উম্ম আল-কুওয়াইন সরকারের গণমাধ্যম অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমিরাতের উম্ম আল-কুওয়াইনে একটি ভবনে ড্রোন হামলা হয়েছে। ড্রোনের আঘাতে সেখানে আগুন ধরে যায়। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।’’দেশটির সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম ওই বিবৃতি প্রকাশ করলেও ভবনটির নাম জানায়নি।ইরানের সামরিক বাহিনীর একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ প্রভাব পড়েছে। ক্ষেপণাস্ত্র হামলার কারণে সেখানে উড্ডয়ন ও অবতরণ প্রক্রিয়া ব্যাহত হওয়ায় হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন।গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৬০০টিরও বেশি ড্রোন এবং ২৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে আমিরাত। চলমান এই অস্থিরতায় অন্তত এক বেসামরিক নাগরিক নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি ঘিরে ইরান ও পশ্চিমা শক্তির সংঘাতের জেরে আমিরাত ও সৌদি আরবের মতো দেশগুলো এখন সরাসরি যুদ্ধের ফ্রন্টলাইনে চলে এসেছে। ইরান সমর্থিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে আরব আমিরাত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে।সূত্র: এএফপি, আল জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিউইয়র্কে মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা, প্রেস সচিবের নিন্দা
নিউইয়র্কে মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা, প্রেস সচিবের নিন্দা

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা Read more

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযান, দেড় কেজি কোকেন উদ্ধার
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযান, দেড় কেজি কোকেন উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবি অভিযান চালিয়ে ১ কেজি ৪৩০ গ্রাম কোকেন উদ্ধার করেছে। শুক্রবার (০৬ জুন) সকাল ৯ টার দিকে জীবননগর উপজেলার Read more

ঘুম ভেঙে দেখেন জীবন থেকে এক যুগ হাওয়া
ঘুম ভেঙে দেখেন জীবন থেকে এক যুগ হাওয়া

২০১৩ সালে একটি সড়ক দুর্ঘটনায় পিয়েরদান্তে মস্তিষ্কে আঘাত পেলে তার জীবনের ১২ বছরের স্মৃতি পুরোপুরি মুছে যায়। তিনি যখন জ্ঞান Read more

‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ শুরুর সিদ্ধান্ত
‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ শুরুর সিদ্ধান্ত

সরকার লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারে জোর এবং ফ্যাসিস্ট ও সন্ত্রাসী কার্যক্রম দমন করতে নতুন অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। Read more

‘ইউনূস-মোদী বৈঠক: পারস্পরিক আস্থা পুনরুদ্ধারই মূল লক্ষ্য’
‘ইউনূস-মোদী বৈঠক: পারস্পরিক আস্থা পুনরুদ্ধারই মূল লক্ষ্য’

শুক্রবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে মার্কিন পাল্টা শুল্ক আরোপের কারণে বাংলাদেশের রপ্তানি খাতে যে উদ্বেগ দেখা দিয়েছে সে সংক্রান্ত খবর Read more

২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন