ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সাম্প্রতিক পাল্টা হামলাকে ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার (১৪ মে) ভারতের বিরুদ্ধে অপারেশন বুনইয়ান-উন-মারসুসে অংশ নেওয়া সেনাদের সঙ্গে দেখা করতে শিয়ালকোটের পাসরুর সেনানিবাসে গিয়ে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে জিও টিভি।ভারতের বিরুদ্ধে এই অপারেশন পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে মন্তব্য করে শেহবাজ শরিফ বলেন, পাকিস্তানের সেনারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও দ্রুত জবাব দিয়ে ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে।পাকিস্তানি সেনাদের উদ্দেশ্যে পাক প্রধানমন্ত্রী বলেন, ইতিহাসে চিরন্তনভাবে থাকবে, কীভাবে কয়েক ঘণ্টার মধ্যে, পাকিস্তানের রক্ষীরা ভারতের অপ্ররোচিত আগ্রাসন নিবারণ করে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে শেহবাজ শরিফ বলেন, বিশ্ব জানে ১৯৭১ সালে কারা মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে। এখন তারাই বালুচ লিবারেশন আর্মি (বেলুচিস্তান স্বাধীনতাপন্থি গোষ্ঠী) এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে (পাকিস্তান সরকারবিরোধী গোষ্ঠী) সমর্থন দিচ্ছে। যা মোদির কাছ থেকে আসছে।  পাকিস্তানে ভারতের পানি প্রবাহ বন্ধের হুমকির জবাবে পাক প্রধানমন্ত্রী বলেন, যদি ভারত পাকিস্তানে পানি বন্ধ করার চিন্তা করে। তাহলে জেনে রাখুন: পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে না। এটি আমাদের সীমারেখা। যেটিতে কোনো ছাড় দেওয়া হবে না। মোদিকে উদ্দেশ্য করে শেহবাজ শরিফ বলেন, মোদি, আপনি যদি আরেকবার কোনো আগ্রাসন দেখান। তাহলে আপনারা ধারণার বাইরের পরিণতি ভোগ করবেন। মোদি আপনার জ্বালাময়ী বক্তব্য আপনার কাছে রাখুন। পাকিস্তান এ অঞ্চলে শান্তি চায়। কিন্তু আমাদের শান্তি চাওয়ার বিষয়টিকে দুর্বলতা ভাববেন না। প্রসঙ্গত, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন বাংলাদেশের সাধারণ মানুষ। ওই বছরের ২৬ মার্চ যুদ্ধ শুরু হয়ে ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে এটির সমাপ্তি ঘটে। পাক সেনাদের বিরুদ্ধে মুক্তিবাহিনীর যুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে ভারত। এর আগে ‘অপারেশন চেঙ্গিস খান’ নামে ভারতের আটটি বিমান ঘাঁটিতে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এরপর তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাওনা টাকা নিয়ে নয়ছয়, দুই আইনজীবীকে শোকজ
পাওনা টাকা নিয়ে নয়ছয়, দুই আইনজীবীকে শোকজ

পাওনা টাকা নিয়ে নয়ছয় করায় যশোর আইনজীবী সমিতির সদস্য সৈয়দ কবির হোসেন জনি ও আব্দুর রাজ্জাককে শোকজ করেছে সমিতি। সমিতির Read more

ঢাকা কলেজে শিবিরের হস্তক্ষেপের অভিযোগে বিক্ষোভ
ঢাকা কলেজে শিবিরের হস্তক্ষেপের অভিযোগে বিক্ষোভ

ঢাকা কলেজ সাংবাদিক সমিতি শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ ও সিন্ডিকেট মুক্ত করতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন ক্যাম্পাসে সকল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। এসময় সাংবাদিক Read more

ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে মেহেদী হোসেন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে Read more

কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২

সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (৬ আগস্ট) সকালে Read more

শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ
শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাচারী বাড়িতে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। মঙ্গলবার (১০ জুন) Read more

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস, এম, শফিকুল ইসলামকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন