ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে নায়িকা মিষ্টি জান্নাতের সেলফি নিয়ে চলছিল নানান আলোচনা-সমালোচনা। দু’জনের সেলফি নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে নানা গল্পও রটেছে।গত রবিবার (১ জুন) রাতে  নায়িকার ফেসবুক ভেরিফায়েড পেজে শাকিবের সঙ্গে ২টি ছবি পোস্ট করেন অভিনেত্রী ক্যাপশন দেন, ‘লাভ লাভ’। এরপরই শুরু হয় যত চর্চা।  তবে কি একত্রে কোনো কাজ করছেন তারা, নাকি কেবলই আড্ডা। অনেক সংবাদমাধ্যম বলছে, বিমানে স্রেফ সহযাত্রী হিসেবে শাকিবকে পেয়েছিলেন মিষ্টি জান্নাত। স্মৃতি রাখতে তুলেছেন সেলফি। খবরের বাঁকা শিরোনামের প্রতিক্রিয়া জানিয়েছেন মিষ্টি জান্নাতও। বলেছেন, ‘শুধু সেলফি! আমরা যে সারারাত আড্ডা দিলাম, তার কী হবে।’দুজনের একসঙ্গে সেলফি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘কিছু একটা তো বটে, নইলে আমি কেন কলকাতায় আসবো? এখনই কিছু বলতে চাই না, সময় এলে জানতে পারবেন।’জানা গেছে, চিকিৎসার উদ্দেশে মুম্বাই গিয়েছিলেন ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত। সেখান থেকে তিনি কলকাতায় যান শাকিব খানের সঙ্গে দেখা করতে। তবে শাকিবের সঙ্গে সেলফিসহ খবর দেখে কিছুটা বিরক্ত হয়েছেন এই তরুণ অভিনেত্রী। তিনি বলেন, আমি নাকি দূর থেকে শাকিব খানকে দেখে দৌড়ে গিয়েছি, অনুরোধ করে ছবি তুলেছি, সেই ছবি ফেসবুকে পোস্ট করে আলোচনায় থাকতে চাইছি! আরে ভাই, সে তো মেগা স্টার, তার ক্যারিয়ারের বয়স ২৫, আর আমার নিজের বয়স ২৭ চলে। তার সঙ্গে ছবি আমি তুলতেই পারি!’মিষ্টি জান্নাত বলেন, ‘আমাদের রিলেশন কিন্তু আগেও ভালো ছিল। মাঝখানে একটা জিনিস ভাইরাল হলো, তাতে সর্ম্পক খারাপ হয়ে যায়নি। আপনারা চাইলে শাকিব খানকে জিজ্ঞেস করতে পারেন। শুধু সেলফি দেখেই এসব নিউজ করে।আসলে এসব নিউজ দিয়ে আমাদের রিলেশন খারাপ করা যাবে না।’তবে মিষ্টির সেলফিতে শাকিবকে মেনে নিতে পারছে না শাকিব ভক্তরা। কারণ কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে শাকিবকে জড়িয়ে এমন কিছু মন্তব্য করেছিলেন মিষ্টি জান্নাত, যা ভুলতে পারেননি ভক্তরা। মিষ্টির সেলফি প্রসঙ্গে জানা গেছে কলকাতা থেকে ‘তাণ্ডব’ সিনেমার ডাবিং করে ঢাকায় ফিরছিলেন শাকিব খান। সেই বিমানেই ছিলেন মিষ্টি জান্নাতও। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিশুর স্মৃতিশক্তি বাড়াতে ও গর্ভাবস্থায় উপকারী আখরোট
শিশুর স্মৃতিশক্তি বাড়াতে ও গর্ভাবস্থায় উপকারী আখরোট

আজকের দ্রুতগতির পৃথিবীতে শিশুরা ক্রমাগত শিখছে, তথ্য শোষণ করছে এবং এমন কার্যকলাপে লিপ্ত হচ্ছে যার জন্য তীক্ষ্ণ মনোযোগ এবং শক্তিশালী Read more

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর এলাকায় আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে Read more

কুমিল্লায় ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ ‘স্ক্যাবিস’
কুমিল্লায় ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ ‘স্ক্যাবিস’

কুমিল্লার শহর ও গ্রামের নানা এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে এক প্রকার সংক্রামক চর্মরোগ ‘স্ক্যাবিস’। সাধারণত হাত, পা, পেট, ঘাড়, কোমরসহ Read more

ধর্ম ও চেতনার ব্যবসা চলবে না: সালাউদ্দিন আহমেদ
ধর্ম ও চেতনার ব্যবসা চলবে না: সালাউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‌‘রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। যারা ধর্মের নামে জান্নাতের Read more

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৮
সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৮

সিলেটের জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৮ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সিলেট-তামাবিল Read more

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাবেক বিএনপি নেতা ও বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম কর্তৃক ছাত্রদলের সাবেক নেতার বাবা কে হত্যা চেষ্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন