বরগুনার পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের চুনাখালী সেতুর কাছে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় নির্মাণ শ্রমিক শুভ হাওলাদার (৪৫) নিহত হয়েছেন।শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে  এই দুর্ঘটনা ঘটে।  নিহত শুভ হাওলাদার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের গণেশ হাওলাদারের ছেলে। তিনি চুনাখালী সেতু সংলগ্ন একটি বাড়িতে নির্মাণকাজ করছিলেন। দুপুরে সড়কের পাশে রাখা বালু আনতে গেলে কুয়াকাটাগামী সাকুরা পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে বালুর স্তূপের ওপর উঠে যায় এবং শুভকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আমতলী থানা পুলিশ ও দমকল বাহিনী মরদেহ উদ্ধার করে। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শুভকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. লুনা বিনতে হক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের শ্যালক বিধান গাইন জানান, শুভ প্রতিদিনের মতো কাজ করছিলেন, বালু তুলতে গিয়ে এই দুর্ঘটনায় প্রাণ হারান।আমতলী থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম বলেন, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাম্য হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে ছাত্রদলের কালো ব্যাজ ধারণ
সাম্য হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে ছাত্রদলের কালো ব্যাজ ধারণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক Read more

হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ
হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সাক্ষ্য দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ Read more

আবু সাঈদ হত্যার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ
আবু সাঈদ হত্যার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ

জুলাই ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন Read more

‘মোটরসাইকেলে করে আসা ২ জন সম্প্রতি হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল’
‘মোটরসাইকেলে করে আসা ২ জন সম্প্রতি হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল’

যারা ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণার টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের Read more

মেসির জন্মদিনে পালমেইরাসের ‘গিফট’, জয়ের বদলে ড্র
মেসির জন্মদিনে পালমেইরাসের ‘গিফট’, জয়ের বদলে ড্র

ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির ৩৭ পেরিয়ে ৩৮ বছরে পা রাখল আজ। দিনটি স্মরণীয় করে রাখার সুযোগ ছিল এই Read more

ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথিরা
ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথিরা

ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন