মানিকগঞ্জে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় তারা মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার জাগিরে বসুন্ধরা স্টিল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ক্ষুব্ধ জনতা মহাসড়কটি অবরোধ করে সেলফি পরিবহনের কয়েকটি বাস ভাঙচুর করে। বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার ওসি মো. সোহেল সারোয়ারি। নিহত তারা মিয়া সদর উপজেলার জাগীর ইউনিয়নের পুলিশ ক্যাম্প এলাকার মোসলেমের ছেলে এবং বসুন্ধরা স্টিল মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, কর্মস্থলের সামনেই রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে সেলফি পরিবহনের একটি বাস তারা মিয়াকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান তিনি। বাসটি তারা মিয়াকে প্রায় ১০ গজ টেনে নিয়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সেলফি পরিবহনের কয়েকটি বাস ভাঙচুর করে এবং মহাসড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের চাচাতো ভাই আসলাম মিয়া বলেন, ‘ঘটনার পর আমরা সেলফি পরিবহনের বাস চলাচল বন্ধ করে দেই। এ সময় কিছু লোক এসে আমার ওপর হামলা চালায়।’ এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেলে পাঠানো হয়েছে। বাসটির নম্বর শনাক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে, তারা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ উল্লেখ্য, ঢাকা-আরিচা মহাসড়কের সড়ক দুর্ঘটনার আশি ভাগেই ঘটে থাকে এই সেলফি পরিবহনের জন্য। প্রতিনিয়ত এই বাসের বেপরোয়া গতি কেড়ে নিচ্ছে পথচারী ও মোটরসাইকেল আরোহীদের অকাল প্রাণ। তাই স্থানীয় জনতা এই সেলফি পরিবহনের সঠিক বিচার দাবি করে আসছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ Read more

৩৪ লাখ টাকায় সংস্কার, কয়েক মাসেই বেহাল মাদার বখশ হলের ওয়াশরুম  
৩৪ লাখ টাকায় সংস্কার, কয়েক মাসেই বেহাল মাদার বখশ হলের ওয়াশরুম  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ হলের দুটি ব্লকের ওয়াশরুম সংস্কারে ব্যয় হয়েছে ৩৪ লাখ টাকার বেশি। তবে সংস্কার শেষ হওয়ার Read more

অবৈধ অনুপ্রবেশে আটক ১৪ বাংলাদেশিকে সীমান্তে ফেরত দিল বিএসএফ
অবৈধ অনুপ্রবেশে আটক ১৪ বাংলাদেশিকে সীমান্তে ফেরত দিল বিএসএফ

অবৈধভাবে ভারতে থাকা ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।শনিবার (২১ জুন) বিকালে কুশখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশিদের হস্তান্তর Read more

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ
স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত Read more

বরিশালে উপার্জনের পথ খুঁজে পেল চার অসহায় পরিবার
বরিশালে উপার্জনের পথ খুঁজে পেল চার অসহায় পরিবার

বরিশালে উপার্জনের পথ খুঁজে পেল অসহায় চার দরিদ্র পরিবার। স্বেচ্ছাসেবী সংগঠন ইভেন্ট ’৮৪–এর উদ্যোগে এসব পরিবারকে জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় Read more

সুপার ফোরে ভারত-পাকিস্তানের সম্ভাব্য একাদশ
সুপার ফোরে ভারত-পাকিস্তানের সম্ভাব্য একাদশ

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন