ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বিনা উসকানিতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলাই দেশটিকে জাতিসংঘের আনবিক শক্তি সংস্থার (আইএইএ) সাথে সহযোগিতা স্থগিত করতে বাধ্য করেছে।বুধবার (২৫ জুন) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।পেসকভ বলেন, এমন পরিস্থিতিতে আইএইএ-র সুনাম মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্যই এ পরিস্থিতি স্বাভাবিকভাবেই উদ্বেগের জন্ম দিয়েছে।ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষতি সম্পর্কে পরস্পরবিরোধী নানা মন্তব্যের বিষয়ে তিনি বলেন, কিছু বলার মতো সময় এখনও আসেনি, কেউ বাস্তব তথ্য উপাত্ত পেয়েছে বলে আমি মনে করি না।তিনি আরও বলেন, মস্কো ইরানকে তার সহযোগী হিসেবে দেখে এবং সম্প্রতি ইরানের ওপর হামলার নিন্দা করেছে রাশিয়া।প্রসঙ্গত, ইরানি পার্লামেন্ট সদস্যরা ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা’ অনুমোদন করেছেন।ইসলামি পরামর্শদাতা পরিষদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না।তিনি বলেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা তাদের দায়িত্ব পালন করেনি এবং একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কড়া নিরাপত্তায় চলছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা
কড়া নিরাপত্তায় চলছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এই Read more

ভারতের অমৃতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশনা
ভারতের অমৃতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশনা

ভারতের পাঞ্জাবের অমৃতসারে ফের ব্ল্যাকআউট প্রটোকল গ্রহণ করা হয়েছে। বুধবার মধ্যরাতে সেখানে বিস্ফোরণের শব্দ শোনার খবর ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ Read more

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এনসিপির চার নেতা
মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এনসিপির চার নেতা

বাংলাদেশে নিযুক্ত বর্তমান ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বিকেল Read more

নীলফামারীতে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
নীলফামারীতে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে পানিতে ডুবে নিখোঁজ দুই ঘন্টা পর আবির ইসলাম নামে (১০) এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। Read more

ইসরায়েলের কাছে আরও ৪ জিম্মির মরদেহ হস্তান্তর
ইসরায়েলের কাছে আরও ৪ জিম্মির মরদেহ হস্তান্তর

ইসরায়েলের কাছে আরও ৪ জিম্মির মরদেহ হস্তান্তর করলো হামাস। স্থানীয় সময় মঙ্গলবার রাতে রেড ক্রস কফিনে দেহাবশেষ উদ্ধার করে ইসরায়েলি Read more

নাটোরে প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
নাটোরে প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাটোর–পাবনা মহাসড়কের কয়েন বাজার এলাকায় একটি প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাসেন আলী (৫৫) নামের এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন