বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেছেন, ‘মহান আল্লাহ তায়ালাকে খুশি করতে হলে, মানব জাতির কল্যাণের জন্য কাজ করতে হবে। সর্ব অবস্থায় সৎকাজের আদেশ এবং অসৎকাজের নিষেধ করতে হবে। দুনিয়ার জীবনই মানুষের জন্য শেষ কথা নয়; আমরা মুসলমান হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি আখেরাতের আদালতে আমাদের সবাইকে জবাবদিহিতা করতে হবে। সেই মন মানসিকতা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলেই বাংলাদেশ সুখী সমৃদ্ধ দেশে পরিণত হবে।’বুধবার (২৫ জুন) বিকেলে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বরিশাল জজ কোর্ট শাখার ঈদ পুণর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন, ‘দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সর্বক্ষেত্রে দুর্নীতিমুক্ত নেতৃত্বের প্রয়োজন। সকল অফিস থেকে সুদ-ঘুষ দূর করতে অবশ্য সৎ লোকদের নেতৃত্বে আনতে হবে। যতোদিন পর্যন্ত ন্যায় ও ইনসাফভিত্তিক শাসন প্রতিষ্ঠা করা না যাবে, ততোদিন পর্যন্ত সমাজে শান্তি ফিরে আসবে না। আগামীর বাংলাদেশ গঠনে বরিশাল বারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’বরিশাল আইনজীবী সমিতির এনেক্স ভবনের দ্বিতীয় তলায় বরিশাল বারের বিজ্ঞ আইনজীবীদের নিয়ে ঈদ পুণর্মিলনী ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বরিশাল শাখার সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আনম মহিউল ইসলাম তাহের।অ্যাডভোকেট আবুল খায়ের শহীদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আবদুল জব্বার।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবদুল খালেক, মজিবর রহমান নান্টু, সালাউদ্দিন মাসুম প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীর কোরবানির হাটে সংঘর্ষ, খামারিদের ওপর হামলায় গ্রেপ্তার ৩
টঙ্গীর কোরবানির হাটে সংঘর্ষ, খামারিদের ওপর হামলায় গ্রেপ্তার ৩

টঙ্গীর কুরবানীর পশুর হাটে বিশৃঙ্খলা, জোরপূর্বক পশুর গাড়ি আটক রাখা ও খামারিদের মারধরের অভিযোগে টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ সাংগঠনিক Read more

‘হৃদয়ে আলফাডাঙ্গা’র দশম বর্ষে পদার্পণ
‘হৃদয়ে আলফাডাঙ্গা’র দশম বর্ষে পদার্পণ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আর্তমানবতার সেবায় নিয়োজিত অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে আলফাডাঙ্গা’-র নবম বর্ষপূর্তি ও দশম বর্ষে পদার্পণ অনুষ্ঠান অত্যন্ত Read more

নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার-১৯
নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার-১৯

নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় জেলা পুলিশের অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল (১৬ ডিসেম্বর) বিভিন্ন সময়ে Read more

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান
সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

২০ ওভারে ১৪৭ রান করল আফগানিস্তান।শেষ বলের চারে আফগানিস্তানের স্কোর হয়েছে ১৪৭/৫। ফলে বাংলাদেশকে ১৪৮ রানের টার্গেট দিল আফগানিস্তান।অষ্টম ওভারের Read more

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীরে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।আজ সোমবার রাত ১০টার পর এ ঘটনা ঘটনা। Read more

আজ মহান বিজয় দিবস
আজ মহান বিজয় দিবস

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালির শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন