আফগানিস্তানকে হাতিয়ার বানিয়ে ভারত সন্ত্রাস ছড়াচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কাবুল যদি ইসলামাবাদের ওপর আক্রমণ করে, তবে তাদের বিরুদ্ধে ‘৫০ গুণ শক্তিশালী’ জবাব দেয়া হবে।মঙ্গলবার (২৮ অক্টোবর) জিও নিউজের প্রাইমটাইম শো ‘আজ শাহজেব খানজাদা কে সঙ্গে’ এ কঠোর ভাষায় আফগান প্রতিনিধি দলের সমালোচনা করেন আসিফ। খবর এনডিটিভির।শান্তি চুক্তি থেকে পিছু হটায় আফগানিস্তানের তালেবান সরকারেরও তীব্র সমালোচনা করেন খাজা মুহাম্মদ আসিফ। ইস্তানবুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার শান্তি আলোচনা নাটকীয়ভাবে ভেঙে পড়ার পর, এমন মন্তব্য করেন তিনি।আসিফকে উদ্ধৃত করে দ্য ডন জানায়, ‘গত চার দিনে অথবা গত সপ্তাহে যেসব আলোচনা হয়েছে, আমি মনে করি তা ভাঙা হয়েছে। আমাদের কাছে চুক্তি ছিল। কিন্তু তারপর তারা কাবুলকে ফোন করে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটাল।’কাবুল আগে একই রকম অভিযোগকে ‘ভিত্তিহীন, অযৌক্তিক এবং গ্রহণযোগ্য নয়’ বলে উড়িয়ে দিয়েছিল। এরপর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী কাবুলকে কেউ ‘পুতুলের নাটক’ বানাচ্ছেন বলে অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘আমি তাদের প্রতিনিধিদলকে প্রশংসা জানাব, কিন্তু কাবুলে যারা রশি টানছে এবং পুতুলের নাটক মঞ্চস্থ করছে তারা দিল্লি দ্বারা নিয়ন্ত্রিত।’আসিফ দাবি করেন, ‘ভারত তাদের পশ্চিম সীমান্তে পরাজয় পূরণ করছে কাবুলের মাধ্যমে। সেখানে থাকা সামরিক শাসকগোষ্ঠীর কিছু উপাদান ভারতে গিয়েছে এবং তাদের মন্দির ভ্রমণ করেছে। ভারত পাকিস্তানের সঙ্গে একটি কম তীব্রতার যুদ্ধ চালাতে চায়। সেটি বাস্তবায়নে তারা কাবুলকে ব্যবহার করছে।’আফগানিস্তানের হুমকি এবং ইসলামাবাদের ওপর সম্ভাব্য আক্রমণ সম্পর্কে আসিফ আরও কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনের ৩ গ্রাম দখলের ঘোষণা রাশিয়ার
ইউক্রেনের ৩ গ্রাম দখলের ঘোষণা রাশিয়ার

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সেনাবাহিনী ইউক্রেনের তিনটি ভিন্ন অঞ্চলের তিনটি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে Read more

নুরুল হক নুর আইসিইউতে
নুরুল হক নুর আইসিইউতে

বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে Read more

গুরুতর অসুস্থ নুসরাত ফারিয়া
গুরুতর অসুস্থ নুসরাত ফারিয়া

থাইল্যান্ডে যাওয়ার সময় গত ১৮ মে সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন Read more

গোপালগঞ্জ সংঘর্ষে এনসিপি ও আওয়ামী লীগ দুই পক্ষই দায়ী- তদন্ত কমিটি
গোপালগঞ্জ সংঘর্ষে এনসিপি ও আওয়ামী লীগ দুই পক্ষই দায়ী- তদন্ত কমিটি

ওই তদন্ত প্রতিবেদন সেপ্টেম্বরের শেষে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাখিল করা হয়েছে। যদিও সরকার গোপালগঞ্জের তদন্ত প্রতিবেদন এখনো জনসমক্ষে প্রকাশ Read more

নরসিংদীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
নরসিংদীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর শিবপুরে মামার বাড়ি বেড়াতে এসে মামাতো বোনের সাথে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন