আফগানিস্তানের ভূমিকম্প কবলিত অঞ্চলগুলোতে এখনও চাপা পড়ে আছে অন্তত তিন থেকে সাড়ে তিনশ’ মরদেহ। দুর্গম অঞ্চল আর প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকায় ব্যহত হচ্ছে উদ্ধার অভিযান। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে তালেবান সরকার।অঞ্চলগুলোতে কাজ করছে তালেবানের সামরিক বাহিনী। মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি স্থান। দুর্যোগকবলিত এলাকাগুলো থেকে এ পর্যন্ত ৪০টিরও বেশি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। হতাহতদের নেয়া হচ্ছে রাজধানী কাবুলে।রোববার, স্থানীয় সময় রাকে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে পূর্ব আফগানিস্তানের তিন প্রদেশে। প্রাণ যায় কমপক্ষে ৮১২ জনের। আহতের সংখ্যা ছাড়ায় তিন হাজার। শকওয়েভ অনুভূত হয় পাকিস্তানেও। এর আগে গেল ৪৮ ঘণ্টা ধরে লাগাতার বৃষ্টিপাতে বিপর্যস্ত ছিল এলাকাগুলো। বেশিরভাগ বাড়িঘর কাদামাটির তৈরি হওয়ায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে।উল্লেখ্য, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া যায়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে বৈঠকের আলোচনার মধ্যেই দেশটির ৫টি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। Read more

হার্ডওয়্যার দোকানের গুজব থেকে যেভাবে লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ ছড়িয়ে পড়ে
হার্ডওয়্যার দোকানের গুজব থেকে যেভাবে লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ ছড়িয়ে পড়ে

লস অ্যাঞ্জেলসের কাছে একটি হার্ডওয়্যার দোকানের গাড়ি পার্কিং জোনে একত্রিত হয়েছিলেন হুয়ান ও তার আরো কয়েকজন বন্ধু। যেখান থেকে মার্কিন Read more

নারায়ণগঞ্জে ট্যাংকলরির চাপায় বাইক আরোহী তরুণী নিহত
নারায়ণগঞ্জে ট্যাংকলরির চাপায় বাইক আরোহী তরুণী নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ট্যাংকলরির (জ্বালানি তেলবাহী গাড়ি) চাপায় আয়েশা আক্তার (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।বুধবার (২৯ অক্টোবর) রাতে Read more

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির মারামারি, পাল্টাপাল্টি মামলায় আসামি ৩৮৭
লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির মারামারি, পাল্টাপাল্টি মামলায় আসামি ৩৮৭

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের মধ্যে মারামারি ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ জন ও বিএনপির মামলায় ২১৭ জনকে Read more

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলা
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এনসিপির কর্মী আল আমিন খন্দকার বাদী Read more

নওগাঁ সীমান্তে ভারতীয় গরু আটক করেছে বিজিবি
নওগাঁ সীমান্তে ভারতীয় গরু আটক করেছে বিজিবি

নওগাঁ জেলার পোরশা থানাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন একটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (৩ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন