তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরতি জোরদারের লক্ষ্যে নতুন করে আলোচনার মাঝেই আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তান গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে কাবুল। বৃহস্পতিবার আফগানিস্তানের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।আফগানিস্তানের সামরিক সূত্র বলেছে, পাকিস্তান হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে বেসামরিক এলাকায় গোলা নিক্ষেপ করেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে গোলাবর্ষণ করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।পরিচয় প্রকাশ না করার শর্তে ওই সূত্র বলেছে, ইস্তাম্বুলে চলমান আলোচনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখনও পাল্টা আঘাত করিনি। তবে এই বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।গত মাসের শুরুর দিকে কাবুলে একাধিক বিস্ফোরণের পর দুই দেশের সীমান্তে সংঘর্ষে অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটে বলে জাতিসংঘ জানিয়েছে। নিহতদের মধ্যে ৫০ জনই আফগান বেসামরিক নাগরিক।প্রতিবেশী দুই দেশের সামরিক এই সংঘাতকে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বলে মনে করা হচ্ছে। তালেবান ২০২১ সালে কাবুলে পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে। বিশেষ করে দুই দেশের সীমান্ত এলাকায় জঙ্গি তৎপরতা ও নিরাপত্তা ইস্যুতে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছেএই সংঘাতের অবসানে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় গত ১৯ অক্টোবর দোহায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় ইসলামাবাদ ও কাবুল। তবে গত সপ্তাহে তুরস্কে সেই চুক্তির চূড়ান্ত আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়।উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে ‌‌‘‘অবিশ্বাসী আচরণের’’ অভিযোগ করেছে। বৃহস্পতিবার ইস্তাম্বুলে আলোচনার আরেক দফা শুরু হওয়ার কথা থাকলেও স্থানীয় সময় রাত পর্যন্ত কোনও পক্ষই বৈঠকটি আসলেই অনুষ্ঠিত হয়েছে কি না, তা জানায়নি। তবে এই আলোচনা ব্যর্থ হলে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে দুই দেশই পাল্টাপাল্টি হুমকি দিয়েছে।সূত্র: এএফপিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবশেষে বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, যা লেখা আছে
অবশেষে বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, যা লেখা আছে

কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। বাংলাদেশের বিশ্বমানের ক্রিকেটারের সঙ্গে এমন Read more

হাবিপ্রবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি পালন
হাবিপ্রবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি পালন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জলবায়ু সুরক্ষা,নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে ‘গ্লোবাল ক্লাইমেট Read more

জিপিএ-৫ পেয়েও যে কারণে কলেজ পায়নি ৫৭৬৫ শিক্ষার্থী
জিপিএ-৫ পেয়েও যে কারণে কলেজ পায়নি ৫৭৬৫ শিক্ষার্থী

চলতি বছরের একাদশ শ্রেণি (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তির অনলাইন আবেদনে প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। ফল বিশ্লেষণে দেখা গেছে, ২৫ হাজার Read more

সিংড়ায় জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ শীর্ষক সেমিনার
সিংড়ায় জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ শীর্ষক সেমিনার

নাটোরের সিংড়ায় ‘বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকাল থেকে দুপুর Read more

উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উপজেলা বিএনপির কমিটিতে সাবেক পৌর মেয়র তারিক আবুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন