বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাধিস্থ করা হয়। তার জানাজার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা শিরোনাম করেছে, ‘খালেদা জিয়ার জানাজায় জনসমাগম, সাবেক নেত্রীকে বিদায়।’ প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের রাজধানী ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী ঢাকায় আসেন।  পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য শোক জানাচ্ছে বাংলাদেশ। রাষ্ট্রীয় জানাজায় অংশ নেন বিপুল সংখ্যক মানুষ। পাকিস্তানের আরেক গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক শোকাহত মানুষ। ভারতের টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় বিশাল জনসমাগম হয়। প্রতিবেদনে তাকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম প্রধান প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করা হয়। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Spinaura casino review : étapes et méthodes pour s’inscrire, déposer et jouer en 2024
Spinaura casino review : étapes et méthodes pour s’inscrire, déposer et jouer en 2024

Spinaura Casino Review : Guide complet pour les joueurs français 1. Présentation générale du spinaura casino Le spinaura casino se Read more

১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ ড. ইউনূসের
১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ ড. ইউনূসের

আগামী ১৫ নভেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (২৯ অক্টোবর) Read more

নাটোরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১
নাটোরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামে প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) ভোরে বনপাড়া-হাটিকুমরুল Read more

ইলন মাস্কের টেসলাকে টক্কর দিচ্ছে ‘বাংলা টেসলা’!
ইলন মাস্কের টেসলাকে টক্কর দিচ্ছে ‘বাংলা টেসলা’!

বিশ্বের বিভিন্ন দেশে যখন ‘টেসলার’ মতো বৈদ্যুতিক গাড়ি বাজারে দাপট দেখাচ্ছে, ঠিক তখন বাংলাদেশের রাস্তায় রাজত্ব করছে ব্যাটারি চালিত অটোরিকশা। Read more

সাবেক বার্সার তারকার গোপনাঙ্গে কামড় বসাল কুকুর
সাবেক বার্সার তারকার গোপনাঙ্গে কামড় বসাল কুকুর

গ্রিসের থেসালেনিকির একটি সড়কে নিজের পোষা কুকুর নিয়ে হাঁটছিলেন সাবেক বার্সা ফুটবলার করলেস পেরেস। কিন্তু বিকেলের এই অবসর কাটানোর সময় Read more

হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা
হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের তিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন