বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা।শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে যান। তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানানোর পরে সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তারা।দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানাতে এদিন সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। নেতাকর্মীরাও বুকে কালো ব্যাজ ধারণ করেন।রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে শেরে বাংলা নগরে জিয়ার সমাধিস্থলে সমবেত হন অসংখ্য নেতাকর্মী। তাদের সবার বুকে ছিল কালো ব্যাজ। এসময় তারা ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘জিয়া তোমায় ভুলিনি, ভুলবো না’, ‘স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান’ ইত্যাদি স্লোগান দেন।শ্রদ্ধা নিবেদনের সময় স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, লুৎফুজ্জামান বাবর, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, মীর নেওয়াজ আলী, মীর আলী নেওয়াজ, সাইফুল আলম নিরব, তাইফুল ইসলাম টিপু, এসএম জাহাঙ্গীর, ঢাকা মহানগরের আমিনুল হক ও তানভীর আহমেদ রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।পরে নেতাকর্মীরা সমাধি প্রাঙ্গণে জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে দোয়া মাহফিলে অংশ নেন। এরপর ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, মুক্তিযোদ্ধা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতীদল, মৎস্যজীবী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, সম্মিলিত পেশাজীবী পরিষদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে আলাদাভাবে সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের উদ্যোগে খোলা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। দিনব্যাপী এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা দুঃস্থ রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করবেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনাকে অব্যাহতি দেয়ার আবেদন স্টেট ডিফেন্সের, শুনানি হতে পারে আজ
শেখ হাসিনাকে অব্যাহতি দেয়ার আবেদন স্টেট ডিফেন্সের, শুনানি হতে পারে আজ

এ সংক্রান্ত বিষয়ে আজই সোমবার (৭ জুলাই) শুনানি হতে পারে বলে জানিয়েছেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। জুলাই-আগস্টে সারাদেশে হত্যাকাণ্ডের ঘটনায় Read more

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ক্লোজার Read more

জিএম কাদেরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা
জিএম কাদেরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীতে গণ অধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে প্রধান আসামি করে মামলা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার Read more

কমলনগরে স্কুলছাত্রী অপহরণের শিকার
কমলনগরে স্কুলছাত্রী অপহরণের শিকার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেঞ্চ এলাকা থেকে এক ১৪ বছরের স্কুলছাত্রী অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২৪ Read more

হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে সড়ক Read more

ববিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
ববিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রক্তরাঙা সূর্য যখন নববর্ষের প্রথম সকালের আকাশ ছুঁয়ে উঠল, তখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রঙিন হয়ে উঠেছিল প্রতিজ্ঞা, সংস্কৃতি ও আশার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন