মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার মহান মে দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে কোন আমদানি-রপ্তানি হবে না। শুক্রবার সাপ্তাহিক ছুটি। শনিবার (৩ মে) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে। কাস্টমস ও বন্দরের কার্যক্রম চলবে রবিবার (৪ মে) সকাল থেকে।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক মামুন কবীর তরফদার বলেন, মে দিবসে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার (৩ মে) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা খালি ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে।উল্লেখ্য, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৪শ’ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়ে থাকে। ভারতে রফতানি হয় ১৫০ ট্রাক পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আসে প্রায় ৪০ কোটি টাকা। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্দর অভ্যন্তরের সব Read more

জীবননগরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার
জীবননগরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার

আর মাত্র ক’দিন পরেই মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই আনন্দ উৎসবকে Read more

কটিয়াদীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কটিয়াদীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাজীপুরে খতিব অপহরণ, দেশজুড়ে ইসকন কর্মীদের দ্বারা সংঘটিত সহিংসতা, হত্যা ও হত্যার হুমকি এবং দেশবিরোধী কার্যক্রমের অভিযোগ তুলে এর প্রতিবাদে Read more

ইরানি লক্ষ্যবস্তুতে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
ইরানি লক্ষ্যবস্তুতে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

হরমুজ প্রণালীতে জাহাজের ওপর হামলা ঠেকাতে ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জন্য নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।শুক্রবার (২০ মার্চ) Read more

টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর)

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আজ রোববার রাতে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। এছাড়া, ইংলিশ প্রিমিয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন