আজ বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। দিবসটিতে এবারের প্রতিপাদ্য-‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’। ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে পালন করা হয়। দিবসটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবেও গণ্য করা হয়।   এবারের মে দিবসে বৃহস্পতিবার ( ১ মে) বাংলাদেশে মূল অনুষ্ঠান হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।এছাড়াও দেশব্যাপী শ্রমিকদের অধিকার সামনে এনে নানান আয়োজনে পালিত হবে দিবসটি।মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার ও মর্যাদা আদায়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দল দিয়েছে বিবৃতি। অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বানও জানান তারা।   মহান মে দিবস বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে ছুটির দিন ঘোষণা রয়েছে। আরো অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বজুড়ে শ্রমিকদের মর্যাদা ফিরিয়ে এনেছে। মালিক-শ্রমিকদের সম্পর্কে এনেছে ইতিবাচক পরিবর্তন। এই আন্দোলনের ফলেই শ্রমিকদের দৈনিক কাজের সময় নেমে আসে আট ঘণ্টায়। মে দিবসের মাধ্যমে বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের জীবনে যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়, তার ফলে ধীরে ধীরে লোপ পেতে শুরু করে সামাজিক শ্রেণি-বৈষম্য। মে দিবসের আত্মত্যাগ নিপীড়িত শ্রমজীবী মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে অনেকটাই মুক্ত করেছে। উল্লেখ্য, দৈনিক আট ঘণ্টা কাজের সময় নির্ধারণের দাবিতে ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট চত্বরে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি চালায় পুলিশ। এতে অর্ধশত শ্রমিক হতাহত হন। এ হত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর তিন বছর পর ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা দিনটিকে ‘মে দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভ্যাট রিটার্নের সব নথি ই-ভ্যাট সিস্টেমে দাখিলের উদ্যোগ
ভ্যাট রিটার্নের সব নথি ই-ভ্যাট সিস্টেমে দাখিলের উদ্যোগ

ভ্যাট রিটার্ন আরও সহজ করতে সব করদাতার রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে সংরক্ষণ করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। Read more

আলফাডাঙ্গায় বাজার বণিক সমিতি নির্বাচন: ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
আলফাডাঙ্গায় বাজার বণিক সমিতি নির্বাচন: ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে চারটি পদের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছেন ১১ জন Read more

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
বিরামপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

দিনাজপুরের বিরামপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে পিকআপের ধাক্কায় মো. হাসান আলী (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২০ Read more

স্পেন না ফ্রান্স, কে খেলবে ফাইনাল?
স্পেন না ফ্রান্স, কে খেলবে ফাইনাল?

উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাতে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে জায়ান্ট ফ্রান্স। ম্যাচটি শুরু হবে রাত ১টায়, জার্মানির Read more

শিক্ষা উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের আশ্বাসে ক্যাম্পাসে ফিরলেন বুয়েট শিক্ষার্থীরা
শিক্ষা উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের আশ্বাসে ক্যাম্পাসে ফিরলেন বুয়েট শিক্ষার্থীরা

শিক্ষা উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকের আশ্বাসে ৩ ঘণ্টা পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন বুয়েট Read more

হোমনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু
হোমনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন