দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে এক আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের বিহার, পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি করল রাশিয়া-চীন
চাঁদে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি করল রাশিয়া-চীন

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি করেছে রাশিয়া এবং চীন। সবকিছু ঠিক থাকলে ২০৩৬ সালের মধ্যেই শেষ হবে Read more

যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ গ্রহণ করিনি: সেতু উপদেষ্টা
যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ গ্রহণ করিনি: সেতু উপদেষ্টা

৭২ বছর বয়সে যদি আমাকে সেফ এক্সিটের কথা ভাবতে হয়, তা হবে গভীর দুঃখের বিষয় উল্লেখ করে সড়ক পরিবহণ ও Read more

প্রতিরক্ষা চুক্তি সই করল যুক্তরাষ্ট্র-ভারত
প্রতিরক্ষা চুক্তি সই করল যুক্তরাষ্ট্র-ভারত

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ১০ বছরের একটি প্রতিরক্ষা কাঠামো চুক্তি সই হয়েছে। শুক্রবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পর Read more

নির্বাচনের পর পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের পর পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। এ Read more

জাতীয় নির্বাচন আয়োজন করতে সিইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি
জাতীয় নির্বাচন আয়োজন করতে সিইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে, রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) Read more

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে হামলা
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে হামলা

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, রোববার (১৫ জুন) মধ্যরাতে হামলা চালানো হয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন