টানা কয়েক দিন ঢাকাকর বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।সোমবার (০৫ মে) সকাল ৮টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।২২২ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে সৌদি আরবের শহর ‘রিয়াদ’,যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’। একই সময়ে ১৯৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।এদিকে ১৭৬ স্কোর নিয়ে অস্বাস্থ্যকর শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর ‘করাচি’। আর ৯৭ স্কোর নিয়ে অস্বাস্থ্যকর শহরের তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে রাজধানী ‘ঢাকা’। আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।বায়ুদূষণে প্রধানত স্ট্রোক, হৃদ্‌রোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
সুনামগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

সুনামগঞ্জের জামালগঞ্জের পাগনার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মানিক মিয়া (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১ মে) দুপর ২টার Read more

ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি বিএনপি নেতার, কলরেকর্ড ভাইরাল
ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি বিএনপি নেতার, কলরেকর্ড ভাইরাল

ফরিদপুর–২ (নগরকান্দা–সালথা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী ওরফে ধলা হুজুরের গাড়ি জ্বালিয়ে দেওয়ার Read more

সাকিবকে ‘না’ বলা যায় না’: ইফতেফখার মিঠু
সাকিবকে ‘না’ বলা যায় না’: ইফতেফখার মিঠু

রাজনৈতিক কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্সও আশানূরূপ নয়। সবশেষ Read more

রাশিয়ার পর এবার ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা দিল চীন
রাশিয়ার পর এবার ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা দিল চীন

ভেনেজুয়েলার তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপ করার পর দেশটির পাশে থাকার কথা জানিয়েছে চীন। তবে কী ধরনের সহায়তা দেওয়া হবে Read more

লক্ষীপুরে মাদকাসক্ত বাবার হাতে মেয়ে খুন
লক্ষীপুরে মাদকাসক্ত বাবার হাতে মেয়ে খুন

বিশ্ব শিশু দিবসের দিনেই লক্ষ্মীপুরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে মাদকাসক্ত এক বাবা নিজের Read more

নেতানিয়াহু বিশ্বকে অস্থিতিশীল করে তুলেছেন: মার্কিন সিনেটর
নেতানিয়াহু বিশ্বকে অস্থিতিশীল করে তুলেছেন: মার্কিন সিনেটর

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আন্তর্জাতিক আইনের প্রতি অব্যাহত অবজ্ঞার ফলে বিশ্ব আরও বিপজ্জনক এবং অস্থিতিশীল হয়ে উঠেছে বলে জানিয়েছেন মার্কিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন