মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সপ্তম দিনের সাক্ষীর শুনানি হয়নি। আজ মঙ্গলবার (৬ মে) সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও ঢাকা মেডিকেলের ২ চিকিৎসক আদালতে হাজির না হওয়ায় শুনানি নেওয়া সম্ভব হয়নি। এ ছাড়াও এর আগে দু’দিনও ওই দুই চিকিৎসক আদালতে হাজির হননি। তাই আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।আগামীকাল বুধবার (৭ মে) আবারও পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান।বিষয়টি নিশ্চিত করে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল বলেন, সপ্তম কার্যদিবসে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের ২ চিকিৎসককে সাক্ষ্যগ্রহণের জন্য তলব করা হয়। কিন্তু তারা আদালতে না আসায় আগামীকাল আবারও দিন ধার্য করেছেন আদালত। এর আগে একবার সমন ও একবার ওয়ারেন্ট প্রসেস দেওয়া হয় ওই চিকিৎসকদের বিরুদ্ধে। তারা আদালতে হাজির না হওয়ায় আজ জামিন অযোগ্য ওয়ারেন্ট প্রসেস করা হয়েছে। ঢাকা মেডিকেলের ২ চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।এর আগে মঙ্গলবার সকালেই ঝিনাইদহ জেলা কারাগার থেকে প্রধান অভিযুক্ত হিটুশেখসহ সব আসামিদের আদালতে হাজির করা হয়।উল্লেখ্য, মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ৬ মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। ১৩ মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন দ্বিতীয় পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরান, পুরস্কার ঘোষণা
মার্কিন দ্বিতীয় পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরান, পুরস্কার ঘোষণা

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দুই ক্রু সদস্যকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন বাহিনী যখন নিখোঁজ দুই সদস্যকে খুঁজে বের করতে Read more

এজবাস্টনে ইতিহাস গড়লো ভারত
এজবাস্টনে ইতিহাস গড়লো ভারত

দীর্ঘ  ৫৮ বছর পর অবশেষে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে জয় পেয়েছে ভারত। এই ভেন্যুতে ভারত ১৯৬৭ সাল হতে টেস্ট খেললেও প্রথম Read more

সীতাকুণ্ডে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে গলাকেটে হত্যা করে রিকশা ছিনতাই
সীতাকুণ্ডে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে গলাকেটে হত্যা করে রিকশা ছিনতাই

চট্টগ্রামের সীতাকুণ্ডে অটো রিকশা ছিনতাইকারীর হাতে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী খুন হয়েছেন। নিহতের নাম হাবিবুর রহমান জিহাদ (১৫)। তার গলাকাটা Read more

ইরানের কাছে এখনও অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম আছে, দাবি ইসরায়েলের
ইরানের কাছে এখনও অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম আছে, দাবি ইসরায়েলের

ইরানে যুক্তরাষ্ট্রের বাঙ্কার বিধ্বংসী বোমা হামলার পরও তেহরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে মনে করে ইসরায়েল। তেল আবিবের Read more

ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ ২০২৫-২০২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাবনার ভাঙ্গুড়ায় পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের Read more

শ্রীপুরে ৯ বছর বয়সী শিশুকে বলাৎকারের পর হত্যা, গ্রেপ্তার ১
শ্রীপুরে ৯ বছর বয়সী শিশুকে বলাৎকারের পর হত্যা, গ্রেপ্তার ১

গাজীপুরের শ্রীপুরে এক মর্মস্পর্শী ও নৃশংস ঘটনায় ৯ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন