ঢাকা উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিমান বিধ্বস্ত হওয়ার পর ভয়াবহ আগুন থেকে বেঁচে ফেরা এক শিক্ষক বলেছেন, ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে কারোরই কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগ ছিল না।বিমানটি যে ভবনের ওপর আছড়ে পড়ে, সেই ভবনে থাকা শিক্ষার্থীরা ছুটির ঘণ্টা পড়ার পর ক্লাস থেকে বের হওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল।ওই শিক্ষক বলেন, এটা ঠিক স্কুল ছুটির সময় ছিল। শিক্ষার্থীরা গেটে অপেক্ষা করছিল। কী ঘটছে তা বোঝার আগেই চারপাশে আগুন ছড়িয়ে পড়ল। মুহূর্তেই দৃষ্টিসীমা কমে আসলো। আমি শুধু আগুন দেখতে পাচ্ছিলাম- তারপর ধোঁয়া।নিজের আঘাতের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, আমার হাত পুড়ে গিয়েছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আমার মুখ ও কান ঝলসে গেছে।এ অবস্থায় দ্রুত ওয়াশরুমে গিয়ে একটি ভেজা কাপড় নিয়ে এসে নিজের নাক ঢাকেন জানিয়ে ওই শিক্ষক বলেন, কাছে থাকা বাচ্চাদেরও আমি একই কাজ করতে বললাম। তাদের অনেকের শার্টে ততক্ষণে আগুন ধরে গিয়েছিল। আমি তাদের নিচু হয়ে থাকতে এবং মুখ ঢাকতে বললাম।ওই শিক্ষকের সঙ্গে তিনজন শিক্ষার্থী সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। তাদের ভেতর গুরুতর দগ্ধ একজনকে সিএমএইচ-এর বার্ন ইউনিটে রেফার করা হয়।তিনি বলেন, ওই শিক্ষার্থীর শরীরের কিছু অংশে চামড়া উঠে গিয়েছিল। আমি আমার পরা কাপড় দিয়ে তাকে মুড়িয়ে হাসপাতালে নিয়ে গেলাম। আমি নিজেও যন্ত্রণায় কাতর ছিলাম। কিন্তু আমি নিজেকে স্থির রেখে অন্যদের শান্ত রাখার চেষ্টা করলাম।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে মাদকসহ আটক ব্যক্তিকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
গাজীপুরে মাদকসহ আটক ব্যক্তিকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

গাজীপুর মহানগরীর কাশিমপুরের কাজী মার্কেট বাঘাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আলমগীর নামের এক ব্যক্তিকে আটক করে পরে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার Read more

মেহেরপুরে ইউনিয়ন পরিষদ ভাঙচুর ও লুটপাট, পাল্টাপাল্টি অভিযোগ
মেহেরপুরে ইউনিয়ন পরিষদ ভাঙচুর ও লুটপাট, পাল্টাপাল্টি অভিযোগ

মেহেরপুরের গাংনীর রাইপুর ইউপি কমপ্লেক্স ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩শে অক্টোবর) দুপুরে মহিলা ইউপি Read more

খেলাধুলায় প্রতিবন্ধীদের জন্য চীনের যত প্রযুক্তি
খেলাধুলায় প্রতিবন্ধীদের জন্য চীনের যত প্রযুক্তি

চীনে চলছে জাতীয় পর্যায়ে প্রতিবন্ধীদের জন্য ক্রীড়ার আসর ১২তম ন্যাশনাল গেমস ফর পারসন্স উইথ ডিজঅ্যাবিলিটিজ। সেই সঙ্গে ৯ম জাতীয় স্পেশাল Read more

হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার Read more

পুলিশ শত্রু নয়, পুলিশকে সহযোগীতা করুন: পুলিশ সুপার
পুলিশ শত্রু নয়, পুলিশকে সহযোগীতা করুন: পুলিশ সুপার

মাদক, জুয়া, চুরি, ছিনতাই, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম (পিপিএম Read more

বরগুনায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
বরগুনায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বরগুনার পাথরঘাটায় গলায় ফাঁস দিয়ে ইমরান খান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাত ৯ টার পরে চরদুয়ানী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন