অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে সিন্ডিকেট সদস্য হিসেবে স্বপদে পুনর্বহালের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। একইসাথে চার দফা দাবিতে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ করে।সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টায় ‘ফ্যাসিবাদ বিরোধী সংঘ’-এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচতলায় এ কর্মসূচি পালন করা হয়।সমাবেশে ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইনামুল হক হৃদয়, মো. তারিক হোসেন ও আতিক আব্দুল্লাহ। তারা অভিযোগ করেন, নারী কেলেঙ্কারিতে দণ্ডপ্রাপ্ত এবং ভোলা জেলা আওয়ামী লীগের একজন নেতা মো. মনিরুল ইসলাম এখনো রেজিস্ট্রার পদে বহাল থাকলেও, শিক্ষার্থীদের পক্ষে থাকা একমাত্র শিক্ষক অধ্যাপক মুহসিন উদ্দীনকে কোনো যৌক্তিক কারণ ছাড়াই সিন্ডিকেট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এই ঘটনাকে উপাচার্যের একতরফা সিদ্ধান্ত এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেন।চার দফা দাবিতে শিক্ষার্থীরা বলেন— অধ্যাপক মুহসিন উদ্দীনের বিরুদ্ধে আনা ‘মিথ্যা ও অপমানজনক’ অভিযোগ প্রত্যাহার করতে হবে এবং তাঁকে সিন্ডিকেট সদস্য পদে পুনর্বহাল করে প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামকে অবিলম্বে অপসারণ করতে হবে। ফ্যাসিবাদ ও স্বৈরাচারের দোসর—জুলাই আন্দোলনের বিরোধী প্রশাসনিক সুবিধাভোগী শিক্ষক-কর্মচারীদের সব প্রশাসনিক ও লাভজনক কমিটি থেকে অপসারণ নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার দায়ে উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “সিন্ডিকেট সদস্যকে অব্যাহতি দিতে হলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়, যা এই ক্ষেত্রে হয়নি। এমন সিদ্ধান্ত এককভাবে নেওয়া বিধিসম্মত নয়।”নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, অধ্যাপক মুহসিন উদ্দীন অতীতে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা থাকা সত্ত্বেও সম্প্রতি জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। ফলে বর্তমান প্রশাসনের কাছে তিনি ‘অগ্রহণযোগ্য’ হয়ে পড়েন।অন্যদিকে, উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন বলেন, “অধ্যাপক মুহসিন উদ্দীনের বিভিন্ন কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থির করেছে। নিয়ম অনুযায়ীই তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা পরবর্তীতে সিন্ডিকেট সভায় অবহিত করা হবে।” তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল রাখার জন্য সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে।সমাবেশে আরও উপস্থিত ছিলেন প্রীতম ঘোষাল, মশিউর রহমান রনি, ফুরকান, খালিদ হাসান, মোজাহিদ, মুকুল আহমেদ, তামিম ইকবাল রাজু ও রহমত প্রমুখ।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না’- নমিনেশন প্রসঙ্গে হাজী ইয়াছিন
‘মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না’- নমিনেশন প্রসঙ্গে হাজী ইয়াছিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন নমিনেশন প্রসঙ্গে বলেছেন, মেয়ে দেখা মানেই তো বিয়ে Read more

‘বিবাহিত মেয়েরা স্কুলে পড়তে পারবে না’, ছাত্রীকে প্রধান শিক্ষক
‘বিবাহিত মেয়েরা স্কুলে পড়তে পারবে না’, ছাত্রীকে প্রধান শিক্ষক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামে এ স্কুলছাত্রী বিবাহিত হওয়ায় তাকে স্কুলে ঢুকতে দেননি প্রধান শিক্ষক। গত ২০ জুলাই চাপাতলা গ্রামের Read more

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (০৬ জুন) সকালে ঝিনাইদহ শহরের পবহাটি ও কোটচাঁদপুর উপজেলার বহরমপুর গ্রামে Read more

নারায়ণগঞ্জে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোহেল (৩৮) নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে Read more

ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় সংসদে ভিপি হিসেবে লড়বেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন