আগামীকাল বুধবার (২৮ মে) থেকে শুরু হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩০ মে ও ১ জুন। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। মঙ্গলবার (২৭ মে) এই সিরিজের অফিসিয়াল ব্রডকাস্টারদের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।বাংলাদেশে সিরিজটি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস। অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাডও দেখাবে খেলাগুলো। অন্যদিকে পাকিস্তানের দুটি চ্যানেল টেন স্পোর্টস ও এ স্পোর্টসের মাধ্যমে ব্যাট-বলের লড়াই উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।এছাড়া, এই সিরিজ সম্প্রচার করবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ক্রিকবাজ, যুক্তরাজ্যে এআরআই, আফ্রিকায় সুপার স্পোর্টস, উত্তর আমেরিকায় উইলো টিভি ও শ্রীলঙ্কায় ডায়লগ।বাংলাদেশ স্কোয়াডলিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটওয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভির ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।পাকিস্তান স্কোয়াডসালমান আলী আগা (অধিনায়ক), শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মুহাম্মদ ইরফান খান, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, নাসিম শাহ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিপিএলে থাকছেন না শাকিব খান
বিপিএলে থাকছেন না শাকিব খান

নানা কারণে শুরু থেকেই আলোচিত-সমালোচিত হয়েছিল ২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সে বছর নতুন দল ঢাকা ক্যাপিটালস নিয়ে এসে Read more

গকসু নির্বাচনে নিরাপত্তা জোরদার, ভোটগ্রহণ ২৫ সেপ্টেম্বর
গকসু নির্বাচনে নিরাপত্তা জোরদার,  ভোটগ্রহণ ২৫ সেপ্টেম্বর

৭ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে থাকবে কড়া নিরাপত্তা। বিশ্ববিদ্যালয় Read more

মাদুরোর মতো জার্মান চ্যান্সেলরকে তুলে নেওয়ার ইঙ্গিত, ক্ষুব্ধ জার্মানি
মাদুরোর মতো জার্মান চ্যান্সেলরকে তুলে নেওয়ার ইঙ্গিত, ক্ষুব্ধ জার্মানি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিখ মার্জকে তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এই ঘটনায় Read more

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক

বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকায় Read more

ঈশ্বরদীতে ভুয়া জজ গ্রেপ্তার
ঈশ্বরদীতে ভুয়া জজ গ্রেপ্তার

নিজেকে সহকারী জজ পরিচয় দিয়ে এক নারীসহ পুলিশি পাহারায় রাত কাটানোর সহযোগিতা চেয়েছিলেন পুলিশের কাছে। অবশেষে পুলিশের হাতেই ধরা খেয়েছেন Read more

ঝড়ে গাছ ভেঙে বিধ্বস্ত কলেজ, খোলা আকাশের নিচে চলছে ক্লাস
ঝড়ে গাছ ভেঙে বিধ্বস্ত কলেজ, খোলা আকাশের নিচে চলছে ক্লাস

ঝড়ে গাছ ভেঙে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী স্কুল এন্ড কলেজের পাঁচ'টি ক্লাস রুম ভেঙে যাওয়ায় শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন