আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-০১ (শিবচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে দলটি। তবে এখনো বিএনপি মনোনায়ন স্থাগিতের কারন উল্লেখ করেনি।তবে ধারণা করা হচ্ছে, ‘জয় বাংলা’ বলে স্লোগান দেওয়ায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে। তবে বিএনপি মনোনয়ন স্থগিতের কোনো কারণ উল্লেখ করেনি।মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত মাদারীপুর-০১ (শিবচর) আসন ও ঘোষিত মনোনীত প্রার্থীর নাম স্থগিত রাখা হলো।এর আগে সোমবার (৩ নভেম্বর) গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন। ওই তালিকায় মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লার নামও ছিল।কামাল জামান মোল্লা মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনে মনোনয়ন পাওয়ার পর ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়। সেই পোস্টে এক ভিডিওতে দেখা যায়, কামাল জামান মোল্লা উপস্থিত সবাইকে বলেন, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন।ভিডিওটির শেষে তাকে মুহূর্তেই জিহ্বায় কামড় দিতে দেখা যায়, আর ক্যাপশনে লেখা হয় জিহ্বায় কামড় দিয়ে লাভ নাই, দীর্ঘদিনের অভ্যাস ভুলতে সময় লাগবে।ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিএনপি মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দলের স্থানীয় নেতাকর্মীরা এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানালেও কেন্দ্রীয় পর্যায়ে আনুষ্ঠানিকভাবে ‘অনিবার্য কারণবশত’ মনোনয়ন স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার আটক
আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার আটক

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দিবাগত Read more

আপনাদের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি : তারেক রহমান
আপনাদের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।বৃহস্পতিবার Read more

১৮ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১৮ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ৩ আশ্বিন ১৪৩২ বাংলা, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

উখিয়ায় ৬০ লাখ টাকার ইয়াবাসহ দুই নারী আটক
উখিয়ায় ৬০ লাখ টাকার ইয়াবাসহ দুই নারী আটক

কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। Read more

বরিশালে শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
বরিশালে শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বরিশাল জেলা শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) বিকেলে বরিশাল জেলা প্রশাসক কার্যলয়ের সভা কক্ষে শিশুকল্যাণ Read more

যাত্রীবাহী বাস নদীতে: উদ্ধারে যোগ দিচ্ছে ঢাকা ও ফরিদপুরের ডুবুরি দল
যাত্রীবাহী বাস নদীতে: উদ্ধারে যোগ দিচ্ছে ঢাকা ও ফরিদপুরের ডুবুরি দল

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে পড়ে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি টিমের উদ্ধার কার্যক্রম চলছে। কাজে গতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন