গত বছরের তুলনায় চলতি আউশ মৌসুমে ফলন ভালো ও দাম বেশী হওয়ায় প্রতিটি কৃষক পরিবার খুশী। অসময়ে আউশ চাষে সাফল্য পেয়ে কৃষকের মনে বিরাজ করছে আনন্দের বন্যা। ময়মনসিংহের নান্দাইলে আউশ ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি।  সরেজমিন আউশ মাঠ ঘুরে দেখা যায়, কৃষক ধান পাকতে শুরু করেছে। ধানের ভারে নুয়ে পড়েছে শীষগুলো। আউশ ধানে যেন সোনার রূপ, যার আলোয় স্পষ্ট হয়ে উঠেছে কৃষকের মুখ। ঘাম ঝরানো স্বপ্নের ফসল ঘরে তুলতে প্রস্তুত প্রতিটি কৃষক। প্রতিটি ক্ষেতে যেন ফুটে উঠেছে সোনালী রঙ। সোনালী রঙে রাঙিয়ে তুলেছে মাঠের পর মাঠ।  নান্দাইল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর নান্দাইলে ১২৫০ হেক্টর জমিতে আউশের আবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আউশের আবাদ হয়েছে ৮৫০ হেক্টর জমিতে। গড় ফলন হেক্টরে ২.৮২ মেট্রিক টন।  একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের মধ্যে বীরবেতাগৈর, শেরপুর, খারুয়া, নান্দাইল, গাংগাইল, মোয়াজ্জেমপুর, চন্ডিপাশা ও পৌরসভায় আউশ ধান আবাদ বেশী হয়েছে। অন্যান্য ইউনিয়নেও বিক্ষিপ্তভাবে আবাদ হয়েছে।  অনুকূল আবহাওয়া, কৃষকদের প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের তদারকির কারণে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ধান উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের।  বীরকামট খালী গ্রামের কৃষক মুনজুরুল হক, আলতাফ, সাভার গ্রামের মাসুম মিয়া, রাজাবাড়িয়া গ্রামের আমিনুল হকসহ বেশ কয়েকজন কৃষক বলেন, এ বছর আউশ ধানের ফলন ভালো হয়েছে। ভালো ফলন পেয়ে আমরা খুব খুশী। তাছাড়া বাজারে ধানের দামও বেশি।  সাভার গ্রামের মাসুম মিয়া বলেন, এ বছর আমি ৫ হেক্টর জমিতে আউশ ধান আবাদ করেছি। ফলনও ভালো হয়েছে। আগামী সপ্তাহে ধান কাটা শুরু করবো।  কৃষক মুনজুরুল হক বলেন, আমি ৭০ শতক জমিতে আউশ ধান চাষ করেছি। অনেক ভালো ফলন হয়েছে। আউশ ধান কেটে রোপা আমন চাষ করবো।  উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক জানান, এ বছর ব্রি ধান ৪৮, ৮৫, ৯৮ জাতের ধান আবাদ করা হয়েছে। ২৬টি প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫ শত মেট্রিক টন।  নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা বলেন, এ বছর নান্দাইলে আউশের বাম্পার ফলন হয়েছে। আউশে সেচ, সার ও শ্রম কম খরচ হয়। তাই কৃষক আউশ ধান চাষে আগ্রহী হয়ে উঠছেন। বাজারে ধানের দাম ভালো থাকায় নান্দাইলের কৃষকগণ অনেক লাভবান হবেন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুকুরে মাছ ধরা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নারীসহ আহত ৯
পুকুরে মাছ ধরা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নারীসহ আহত ৯

সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বেলকুচি Read more

মেঘনায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
মেঘনায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদের চর ও নলচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মেঘনা উপজেলা Read more

উত্তরায় বিমান বিধ্বস্ত: আগুন নেভাতে কাজ করছে ফায়ারের ৮ ইউনিট
উত্তরায় বিমান বিধ্বস্ত: আগুন নেভাতে কাজ করছে ফায়ারের ৮ ইউনিট

রাজধানীতে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজ এরিয়ায় বিধ্বস্ত হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট Read more

চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৪
চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের সিটিগেট এলাকায় পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যকার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস থেকে এ Read more

৭০ ঊর্ধ্বে হজযাত্রীর স্বাস্থ্য সম্পর্কে জানানোর অনুরোধ
৭০ ঊর্ধ্বে হজযাত্রীর স্বাস্থ্য সম্পর্কে জানানোর অনুরোধ

আগামী বছর হজে যেতে এজেন্সির নিবন্ধিত ৭০ বছরের বেশি বয়সী হজযাত্রীর সংখ্যা চার হাজার ১৯৩ জন। সৌদি আরবের নির্দেশনার পরিপ্রেক্ষিতে Read more

শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন