ঐক্যমত কমিশন আলোচনায় ডাকলে তাতে সাড়া দেবে এনসিপি। নোট অব ডিসেন্ট (ভিন্নমত) এর সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে, সনদ স্বাক্ষর কেবলই লোক দেখানো এবং এটি জুলাইয়ের সঙ্গে প্রতারণা।প্রতীক ইস্যুতে তিনি জানান, শাপলাই হবে এনসিপির মার্কা, এই মার্কা নিয়েই তার দল আগামী জাতীয় নির্বাচনে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নাহিদ।নাহিদ আরও বলেন, বিগত ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা আগের কাঠামো ধরে রাখতে ষড়যন্ত্র করেছে। কিছু কিছু রাজনৈতিক দল সমঝোতা করেছে তবে জাতীয় নাগরিক পার্টি সেটা করেনি। জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি। যারা গতকালের অনুষ্ঠানে গেছে তারা গণ-অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে।এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যে জুলাই যোদ্ধাদের ‘আওয়ামী ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়ার নিন্দা জানান নাহিদ। তার এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংক, লেনদেন চলবে ৪টা পর্যন্ত
স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংক, লেনদেন চলবে ৪টা পর্যন্ত

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। রমজান ও ঈদের বিশেষ Read more

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ২ মাস বাড়ল
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ২ মাস বাড়ল

সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দেওয়া ক্ষমতা আরও ২ মাস বাড়িয়েছে সরকার। সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের Read more

খানসামায় প্রাথমিকের পরীক্ষায় ব্ল্যাকবোর্ডে উত্তর, হুমকির মুখে শিক্ষার্থীরা
খানসামায় প্রাথমিকের পরীক্ষায় ব্ল্যাকবোর্ডে উত্তর, হুমকির মুখে শিক্ষার্থীরা

দিনাজপুরের খানসামা উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম মূল্যায়ন পরীক্ষায় সহকারী শিক্ষকদের ব্ল্যাকবোর্ডে উত্তর লিখে দেওয়ার ঘটনা প্রকাশ পেয়েছে। এতে Read more

অগ্নি দুর্ঘটনায় আইসিইউতে ব্রাজিলের কিংবদন্তি বিশ্বকাপ জয়ী লুসিও
অগ্নি দুর্ঘটনায় আইসিইউতে ব্রাজিলের কিংবদন্তি বিশ্বকাপ জয়ী লুসিও

বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার লুসিও অগ্নি দুঘর্টনার শিকার হয়েছেন। গত ১৫ মে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। Read more

গ্রিনল্যান্ডে ভেনেজুয়েলার মতো ‘রাতারাতি দখলের’ পরিস্থিতি নেই
গ্রিনল্যান্ডে ভেনেজুয়েলার মতো ‘রাতারাতি দখলের’ পরিস্থিতি নেই

গ্রিনল্যান্ডে ভেনেজুয়েলার মতো ‘রাতারাতি দখলের’ পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন। তিনি বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্যের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন