জুলাই সনদ বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি না থাকলে কোনো রাজনৈতিক দলই তা বাস্তবায়ন করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব। বুধবার (২৭ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরে জেএসডি জেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ‘যদি জুলাই সনদকে আইনিভাবে কার্যকর করার সুযোগ না থাকে, তাহলে কোনো দলই এটি বাস্তবায়নের পথে এগোবে না। সেক্ষেত্রে, ছাত্র-জনতার রক্ত ও প্রাণের বিনিময়ে অর্জিত জুলাই আন্দোলনের গুরুত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।’তানিয়া রব আরও বলেন, ‘জুলাই আন্দোলন কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, এটি ছাত্র-জনতার সংগ্রামের ফল। সেই কৃতিত্ব তাদের প্রাপ্য। আমরা তখন বিভিন্ন রাজনৈতিক দলের অংশ ছিলাম বটে, কিন্তু নেতৃত্ব ছিল সাধারণ ছাত্র-জনতার। তাই তাদের ভূমিকা স্বীকৃতি পাওয়া উচিত।’সভায় আরও উপস্থিত ছিলেন জেএসডির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন, কেন্দ্রীয় নেতা মুনসুরুল হক, মো. মন্টুসহ স্থানীয় নেতাকর্মীরা।রাজনৈতিক দলগুলোর মানসিকতা প্রসঙ্গে তানিয়া রব বলেন, ‘রাজনীতিতে যারা যুক্ত থাকে, তারা অধিকাংশ সময় দলের সীমানার বাইরে চিন্তা করে না এবং দলও সেই স্বাধীনতা দেয় না। ফলে রাজনীতিতে নানা পেশার দেশপ্রেমিক মানুষের অংশগ্রহণ সীমিত হয়। এজন্যই জেএসডি সভাপতি আ স ম আবদুর রব সংসদে উচ্চ কক্ষ গঠনের কথা বলেছেন, যেখানে রাজনৈতিক দলের বাইরে বিভিন্ন পেশার গুণী ও সৎ মানুষ প্রতিনিধিত্ব করতে পারবেন।’সংস্কার কমিশন নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘তারা শুধু বৈঠক করে, কিন্তু কোনো কার্যকর সিদ্ধান্ত দেয় না। বিভিন্ন দলের প্রতিনিধি মুখ দেখে সিদ্ধান্তহীনতা বজায় রাখে। তাদের উচিত ছিল বাস্তবভিত্তিক সিদ্ধান্ত দেওয়া। সেই সিদ্ধান্ত মানবে কি না, তা ঠিক করবে জনগণ—রাজনৈতিক দল নয়।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরিষাবাড়ীতে গলায় চানাচুর আটকে শিশুর মৃত্যু
সরিষাবাড়ীতে গলায় চানাচুর আটকে শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে চানাচুর গলায় আটকে সুয়াইফা নামে ১১ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার (১৩ আগস্ট) রাত Read more

রায়পুরে কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতার ঢল
রায়পুরে কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতার ঢল

ঈদুল আযহার আর মাত্র কয়েক দিন বাকি। ঈদকে সামনে রেখে রায়পুরে বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঈদ যতই Read more

ইসরায়েলের ২ মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ করছেন জিম্মিদের স্বজনরা
ইসরায়েলের ২ মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ করছেন জিম্মিদের স্বজনরা

ফিলিস্তিনের গাজায় আটকে থাকা জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলের ২ মন্ত্রীর বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জিম্মিদের স্বজনরা। রবিবার (২৪ Read more

প্রবাস ফেরত পপির সঙ্গে চাচার প্রতারণা, চান জীবনের নিরাপত্তা
প্রবাস ফেরত পপির সঙ্গে চাচার প্রতারণা, চান জীবনের নিরাপত্তা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার প্রবাস ফেরত পপি আক্তার (৩৫) চাচার কাছে প্রতারণার শিকার হয়েছেন। প্রতিবাদ করায় হামলায় রক্তাক্ত হয়ে বিচার পাওয়ার Read more

জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি গ্রামে কর্মসূচি করবো: নাহিদ
জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি গ্রামে কর্মসূচি করবো: নাহিদ

আমরা আবারও গোপালগঞ্জে যাবো। জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলায় প্রতিটি গ্রামে কর্মসূচি করবো। গোপালগঞ্জের প্রতিটি ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন