মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যেই ইরানের ড্রোন হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (০১ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদনে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) ডেটা সেন্টারে ড্রোন হামলার এই তথ্য জানানো হয়েছে।বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, একটি কোম্পানির স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কর্তৃপক্ষ এটিকে ইরানি হামলা বলে উল্লেখ করেছে। তবে কোন কোম্পানির স্থাপনায় এই ঘটনা ঘটেছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়।এই হামলার খবর প্রকাশের একদিন আগেই ইরানের বিপ্লবী গার্ড মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি দেয়। এর মধ্যে মাইক্রোসফট, গুগল ও অ্যাপেলের নামও উল্লেখ করা হয়। ইরানের ওপর হামলার প্রতিশোধ হিসেবে এই হুমকি দেওয়া হয়েছিল।হামলার বিষয়ে জানতে বার্তাসংস্থা রয়টার্স যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি অ্যামাজন কর্তৃপক্ষ।গত সপ্তাহে অ্যামাজন জানায়, চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বাহরাইনে তাদের ক্লাউড সেবা অঞ্চলে বিঘ্ন ঘটেছে। এক মাসের মধ্যে এটি দ্বিতীয়বার ঘটল যে, যুদ্ধের প্রভাবে তাদের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হলো।প্রতিষ্ঠানটির ক্লাউড কম্পিউটিং ইউনিটটি বহু পরিচিত ওয়েবসাইট ও বিভিন্ন সরকারি কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি কোম্পানিটির প্রধান মুনাফার উৎস হিসেবেও বিবেচিত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৯তম বিসিএস: আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
৪৯তম বিসিএস: আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য ৪৯তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি টেস্টে (এমসিকিউ টাইপ) আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।মঙ্গলবার Read more

নিজ বাহিনীর গুলিতে ইসরায়েলি সেনা নিহত
নিজ বাহিনীর গুলিতে ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (২০ মে) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সার্জেন্ট ইউসেফ ইয়েহুদা চিরাক Read more

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ইহুদিবাদবিরোধী রাব্বি
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ইহুদিবাদবিরোধী রাব্বি

ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইহুদিবাদবিরোধী ধর্মীয় নেতা রাব্বি ইসরোয়েল ডোভিড ওয়েইস। Read more

মিটফোর্ড হত‍্যাকাণ্ডে আনসার সদস্যদের দায় নেই: মহাপরিচালক
মিটফোর্ড হত‍্যাকাণ্ডে আনসার সদস্যদের দায় নেই: মহাপরিচালক

ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি Read more

হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন