চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের টিকিট কেটেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এই ম্যাচে গোলরক্ষক থিবো কর্তোয়ার দৃঢ়তায় ম্যাচটি নিজেদের করে নিয়েছে লস বাঙ্কোসরা। এদিন ম্যাচ শুরু হওয়ার মাত্র এক মিনিটের মধ্যেই এগিয়ে যায় রিয়াল।  জুড বেলিংহ্যামের ওপর ফাউলের ফলে পাওয়া ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করেন ফেদেরিকো ভালভের্দে।গোল হজমের পর ম্যাচে আধিপত্য বাড়াতে থাকে অ্যাথলেটিকো। একের পর এক আক্রমণে ব্যস্ত হয়ে ওঠে দিয়েগো সিমেওনের দল। তবে প্রতিবারই তাদের সামনে বাধা হয়ে দাঁড়ান রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। আলেক্স বায়েনা ও আলেকসান্দার সরলথের কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ অসাধারণ দক্ষতায় নষ্ট করে দেন বেলজিয়ান এই গোলকিপার।দ্বিতীয়ার্ধে আবারও সুযোগ পেয়ে কাজে লাগায় রিয়াল। ৫৫ মিনিটে ভালভের্দের পাস পেয়ে ডান দিক থেকে বক্সে ঢুকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। তবে অ্যাথলেটিকো হাল ছাড়েনি। তিন মিনিট পরই জুলিয়ানো সিমেওনের ক্রসে কাছ থেকে হেডে গোল করে ব্যবধান কমান সরলথ। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও কোর্তোয়ার দৃঢ়তায় সমতায় ফেরা হয়নি তাদের।পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ফল পক্ষে আনতে পারেনি অ্যাথলেটিকো। তারা বল দখলে রাখে ৫১ শতাংশ সময় এবং নেয় ২২টি শট, যার ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে রিয়াল নেয় ৮টি শট, এর মধ্যে ৪টিই লক্ষ্যে গিয়ে গোলের সুযোগ তৈরি করে।আগামী রোববার একই মাঠে ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। এর আগের দিন অপর সেমিফাইনালে অ্যাথলেটিকো বিলবাওকে ৫–০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বার্সা। টানা চতুর্থবারের মতো স্প্যানিশ সুপার কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরচেনা জায়ান্ট।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পামওয়েল প্ল্যান্টে বিস্ফোরণে প্রবাসী বাংলাদেশিসহ আহত ৪
পামওয়েল প্ল্যান্টে বিস্ফোরণে প্রবাসী বাংলাদেশিসহ আহত ৪

মালয়েশিয়ায় একটি পামওয়েল কারখানার স্টিম বয়লার বিস্ফোরণে এক বাংলাদেশিসহ চারজন কর্মী দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।মালয় সংবাদমাধ্যম সিনার হারিয়ানের এক Read more

মাদারীপুরে সাংবাদিকের উপর হামলায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন
মাদারীপুরে সাংবাদিকের উপর হামলায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

মাদারীপুরে স্থানীয় এক সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার Read more

হাদিকে দেখতে হাসপাতালে যাচ্ছেন রিজভী-মির্জা আব্বাস
হাদিকে দেখতে হাসপাতালে যাচ্ছেন রিজভী-মির্জা আব্বাস

আগামী জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) Read more

চৌগাছায় ঘুষের অভিযোগে পুলিশের এসআই বরখাস্ত
চৌগাছায় ঘুষের অভিযোগে পুলিশের এসআই বরখাস্ত

ঘুষ গ্রহণের অভিযোগে যশোরের চৌগাছা থানা পুলিশের এসআই আশরাফ সাময়িক বরখাস্ত হয়েছেন। পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত Read more

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন