বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কারের জন্য বাংলাদেশ থেকে এবার প্রতিনিধিত্ব করবে ‘বাড়ির নাম শাহানা’। আসন্ন ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে এটি। শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) কর্তৃক গঠিত অস্কার কমিটি এই ঘোষণা দেয়।সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমায় উঠে এসেছে এক নারীর স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন ও সংগ্রামের গল্প। পরিচালনায় লিসা গাজী। মুখ্য ভূমিকায় রয়েছেন আনান সিদ্দীকা।সিনেমাটি এর আগে আন্তর্জাতিক অঙ্গনে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। লন্ডন, শিকাগো, মেলবোর্ন, রোম ও মুম্বাইয়ের আন্তর্জাতিক উৎসবে পুরস্কার জিতে দেশের সুনাম বৃদ্ধি করা এ সিনেমা এবার অস্কারের মাধ্যমে বিশ্ব সিনেপ্রেমী দর্শকদের কাছে পৌঁছাতে যাচ্ছে।এর চিত্রনাট্য লিখেছেন পরিচালক লিসা গাজী ও আনান সিদ্দিকা। চিত্রগ্রহণ করেছেন যোহায়ের মুসাভভির। সংগীত পরিচালনা করেছেন সোহিনী আলম। প্রযোজনায় আছেন আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ।সিনেমাটির অধিকাংশ দৃশ্য বাংলাদেশের একটি মফস্বল শহরে এবং বাকি অংশ ইংল্যান্ডের একটি ছোট্ট শহরে ধারণ করা হয়েছে। গল্পের সময় ও প্রেক্ষাপটের সঙ্গে মিল রেখে সব দৃশ্য প্রাকৃতিক পরিবেশে তোলা হয়েছে। কোনো ডাবিং ছাড়াই শতভাগ অন-লোকেশন সাউন্ড ব্যবহার করা হয়েছে।উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বাড়ির নাম শাহানা’। সিনেমাটির কেন্দ্রে রয়েছে দীপা নামের এক সাহসী নারী, যিনি নিজের স্বপ্ন পূরণে অটল। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসকর আলী (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) ভোরে Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরাইলে
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরাইলে

ইসরাইলের বিভিন্ন এলাকায় ইরানের সবশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জেরুজালেম ও মধ্য ইসরাইলসহ দক্ষিণ ইসরাইলের একাধিক স্থানে Read more

পত্রিকা: ‘ইসির পর্যবেক্ষক সংস্থার ঠিকানায় মিলল জঙ্গল, দোকান, বাড়ি’
পত্রিকা: ‘ইসির পর্যবেক্ষক সংস্থার ঠিকানায় মিলল জঙ্গল, দোকান, বাড়ি’

অশান্ত পার্বত্য চট্টগ্রাম, হৃদরোগ দিবস এবং রাজনীতির নানা খবর ঠাঁই পেয়েছে সোমবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর শিরোনামে। সাথে এশিয়া কাপ Read more

পঞ্চগড়ে জাবেদ হত্যা মামলার ৩ এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
পঞ্চগড়ে জাবেদ হত্যা মামলার ৩ এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

পঞ্চগড় সদর থানার চাঞ্চল্যকর জাবেদ হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ এর সদস্যরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) Read more

মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের প্রাণহানি
মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের প্রাণহানি

মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার (১৪ ডিসেম্বর) মরক্কোর রাষ্ট্রীয় Read more

ফুলের রাজ্যে সুভাষ ছড়াচ্ছে দৃষ্টিনন্দন ‘নন্দিনী’
ফুলের রাজ্যে সুভাষ ছড়াচ্ছে দৃষ্টিনন্দন ‘নন্দিনী’

দেখতে গোলাপ ফুলের মতো হলেও নাম তার নন্দিনী। দৃষ্টিনন্দন ‘নন্দিনী’ সুভাষ ছড়াচ্ছে যশোরের ফুলের রাজ্য গদখালীতে। ৪৫ রকমের রঙ-বেরঙের অধিকারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন